ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে সমঝোতা ‘খুব কাছাকাছি’ : মার্কিন দূত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা একটি সমঝোতায় পৌঁছানোর খুব কাছাকাছি বলে জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। তবে

2026-10-30T06:20:33+00:00
2026-10-30T06:20:33+00:00
 
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে সমঝোতা ‘খুব কাছাকাছি’ : মার্কিন দূত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৬:২০ এএম 
২০২৬ সালের ১৭ই এপ্রিল দক্ষিণ তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের একটি প্যানেলে বক্তব্য রাখছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং সিরিয়ায় বিশেষ দূত টম ব্যারাক। ছবি : সংগৃহীত
ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা একটি সমঝোতায় পৌঁছানোর খুব কাছাকাছি বলে জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলোচনা চললেও ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যারাক বলেন, কাতার, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্রদেশের সহযোগিতায় দুই পক্ষ একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। এর লক্ষ্য তাৎক্ষণিকভাবে সংঘাতের সমাধান নয়, বরং সাময়িকভাবে শত্রুতা বন্ধের একটি প্রক্রিয়া নিশ্চিত করা।

তিনি বলেন, ‘আমরা এখনই সামগ্রিক কোনো সমাধানে পৌঁছাতে পারব না।’ বরং পরিস্থিতির উত্তাপ কমিয়ে আনার ওপর গুরুত্ব দেন তিনি।

ব্যারাকের আশা, আগামী দুই সপ্তাহের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হতে পারে। এর মধ্যে সামরিক তৎপরতা বন্ধের উদ্যোগ এবং অঞ্চলটির জন্য নতুন সমঝোতা খুঁজে বের করার বিষয়ও রয়েছে।

ইরানের বিরুদ্ধে ওয়াশিংটন ‘স্বল্পমেয়াদি ও জোরালো’ সামরিক অভিযান চালাতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে ব্যারাক বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।


তবে নতুন করে সামরিক পদক্ষেপ এড়াতে কূটনৈতিক প্রচেষ্টাও চলছে বলে জানান তিনি।

ব্যারাক আরও বলেন, সংকটের সমাধানে আঞ্চলিক সহযোগিতা, ধৈর্য ও জবাবদিহি প্রয়োজন। যুক্তরাষ্ট্র একা সব সমস্যার সমাধান করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ইরান  উত্তেজনা  সমঝোতা  মার্কিন দূত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: