সরবরাহ কমায় কিশোরগঞ্জে সবজি বাজারে আগুন

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সব ধরনের সবজির দাম। পাইকারি বাজারে সরবরাহ কম থাকার অজুহাতে দাম বাড়ায় এর সরাসরি প্রভাব

2026-07-17T12:03:12+00:00
2026-07-17T12:03:12+00:00
 
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
সারাদেশ
সরবরাহ কমায় কিশোরগঞ্জে সবজি বাজারে আগুন
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১২:০৩ পিএম 
সংগৃহীত ছবি
কিশোরগঞ্জের বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সব ধরনের সবজির দাম। পাইকারি বাজারে সরবরাহ কম থাকার অজুহাতে দাম বাড়ায় এর সরাসরি প্রভাব পড়েছে খুচরা বাজারে। ফলে নিত্যপ্রয়োজনীয় সবজি কিনতে এসে পকেটের টানায় চরম বিপাকে পড়ছেন সাধারণ ও নিম্ন আয়ের ক্রেতারা।

শুক্রবার (১৭ জুলাই) সকালে কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী প্রধান পাইকারি সবজি বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।

কিশোরগঞ্জের এই বড় বাজারে স্থানীয় বিভিন্ন উপজেলা ছাড়াও প্রতিদিন রাজশাহী, শেরপুর, জামালপুর, ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবজি আসে। তবে ব্যবসায়ীদের দাবি, টানা বর্ষা ও বৈরী আবহাওয়ার কারণে দেশের অনেক অঞ্চলে সবজির উৎপাদন ও সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বাজারে চাহিদার তুলনায় পর্যাপ্ত সবজি না আসায় পাইকারি পর্যায়ে দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও।


এ বাজারে সবজির দাম প্রতি কেজি টমেটো ৯০ থেকে ১০০ টাকা, কাঁচামরিচ ১২০ টাকা, শসা ৭০ থেকে ৮০ টাকা, করলা ৬০ টাকা, বেগুন ৬০ টাকা, পটল ৫০ টাকা, চিচিঙ্গা ৪০ থেকে ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা।

বাজার করতে আসা সাধারণ ক্রেতা আব্দুল কাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, সবজির দাম দিন দিন যেভাবে বাড়ছে, তাতে আমাদের মতো সাধারণ মানুষের টিকে থাকা কঠিন। আগে যে টাকা দিয়ে পুরো সপ্তাহের কয়েক রকমের সবজি কেনা যেত, এখন তা দিয়ে অর্ধেকও হচ্ছে না। সংসারের খরচ সামলাতে হিমশিম খাচ্ছি।

অন্যদিকে খুচরা সবজি ব্যবসায়ী মো. রফিক মিয়া জানান, আমাদের কোনো হাত নেই। আমরা পাইকারি বাজার থেকেই বেশি দামে সবজি কিনছি, তাই খুচরা বাজারেও বাধ্য হয়ে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। দাম বাড়ার কারণে বিক্রিও আগের চেয়ে অনেক কমে গেছে, মানুষ এখন প্রয়োজনের তুলনায় খুব কম পরিমাণে সবজি কিনছেন না।

সময়ের আলো/জোই



  বিষয়:   সরবরাহ  কিশোরগঞ্জ  সবজি বাজার  আগুন  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: