শ্যামনগরে পুলিশের ওপর হামলা, ২ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) শেষরাতে সাড়ে ৩টার

2026-09-23T12:02:08+00:00
2026-09-23T12:02:08+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শ্যামনগরে পুলিশের ওপর হামলা, ২ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০২ পিএম 
সাতক্ষীরা থানা। ছবি : সংগৃহীত
সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) শেষরাতে সাড়ে ৩টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা পার্শ্বেখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে সহকারী উপপরিদর্শক (এএসআই) বদরুজ্জামান ও কনস্টেবল নাজমুল হাসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশের অভিযোগ, স্থানীয় ইউপি সদস্য মশিউর রহমানের নেতৃত্বে আসামিদের স্বজনসহ ৩০ থেকে ৩৫ জন লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালান। এ সময় শাহিনুর রহমান ও মহিদুল ইসলাম নামে দুই আসামিকে ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) অনিরুদ্ধ বাদী হয়ে ইউপি সদস্য মশিউর রহমানসহ ১৫ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।


শ্যামনগর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের দাফনকাজে সহায়তার জন্য পুলিশ গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি গ্রামে যায়। দাফন শেষে গ্রেফতাররি পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে একই ইউনিয়নের চাঁদনীমুখা পার্শ্বেখালী গ্রামে অভিযান চালানো হয়।

অভিযানে মাইনুর রহমান, শাহিনুর রহমান ও মহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের নিয়ে শ্যামনগর থানায় ফেরার পথে ইউপি সদস্য মশিউর রহমানের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এ সময় শাহিনুর ও মহিদুলকে ছিনিয়ে নেওয়া হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম জানান, পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি রিপনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সাতক্ষীরা  শ্যামনগর  পুলিশের ওপর হামলা  আসামি ছিনতাই  গ্রেফতরি পরোয়ানা  গাবুরা  মশিউর রহমান  পুলিশ  মামলা  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: