বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত পাওয়ার উপায়

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

বর্তমানে মোবাইল ব্যাংকিং সেবার ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। প্রতিনিয়ত মানুষ বিকাশ ব্যবহার করে অনলাইন লেনদেন করছে। তবে অসাবধানতা বা তাড়াহুড়ার কারণে

2026-07-17T19:50:55+00:00
2026-07-17T19:50:55+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রযুক্তি
বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত পাওয়ার উপায়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৭:৫০ পিএম 
ছবি : সংগৃহীত
বর্তমানে মোবাইল ব্যাংকিং সেবার ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। প্রতিনিয়ত মানুষ বিকাশ ব্যবহার করে অনলাইন লেনদেন করছে। তবে অসাবধানতা বা তাড়াহুড়ার কারণে অনেক সময় ভুল নম্বরে টাকা পাঠিয়ে বিপাকে পড়েন ব্যবহারকারীরা।

এমন পরিস্থিতিতে কী করতে হবে, তা অনেকেই জানেন না। তবে আতঙ্কিত না হয়ে দ্রুত সঠিক পদক্ষেপ নিলে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়।

ভুল নম্বরে পাঠানো টাকা উত্তোলনের আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সময়মতো অভিযোগ জানাতে পারলে সমস্যা সমাধানের সুযোগ বেশি থাকে। তবে এ ক্ষেত্রে কিছু বিষয় জানা জরুরি।

নম্বরে বিকাশ অ্যাকাউন্ট না থাকলে

যে মোবাইল নম্বরে টাকা পাঠানো হয়েছে, সেখানে যদি বিকাশ অ্যাকাউন্ট নিবন্ধিত না থাকে, তাহলে অর্থ ফেরত পাওয়া তুলনামূলক সহজ।

এ বিষয়ে বিকাশের কাস্টমার কেয়ারের এক সদস্য জানান, যদি এমন কোনো নম্বরে ভুল করে টাকা পাঠানো হয়, যেটিতে বিকাশ অ্যাকাউন্ট নেই, তাহলে বিকাশ অ্যাপের ‘Send Money’ অপশনে গিয়ে সংশ্লিষ্ট লেনদেনের পাশে ‘Cancel’ অপশন থাকলে সেটিতে ক্লিক করে লেনদেন বাতিল করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে বাতিল করা না হলেও অনেক ক্ষেত্রে অর্থ স্বয়ংক্রিয়ভাবে প্রেরকের অ্যাকাউন্টে ফিরে আসে।

নম্বরে বিকাশ অ্যাকাউন্ট থাকলে কী করবেন?

বিকাশের কাস্টমার কেয়ারের সদস্য জানান, যদি ভুল করে এমন একটি নম্বরে টাকা পাঠানো হয়, যেখানে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে, তাহলে লেনদেনের তথ্য-প্রমাণসহ বিকাশে অভিযোগ করতে হবে।

এ ক্ষেত্রে বিকাশের হেল্পলাইন ১৬২৪৭ নম্বরে যোগাযোগ করতে হবে অথবা লাইভ চ্যাটের মাধ্যমে অভিযোগ জানানো যাবে। প্রয়োজন হলে সাধারণ ডায়েরির (জিডি) কপি, জাতীয় পরিচয়পত্র এবং লেনদেনসংক্রান্ত তথ্য নিয়ে বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে।

এছাড়া নিজের প্রয়োজনে নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা উচিত। সেখানে ট্রানজেকশন আইডি, লেনদেনের তারিখ, সময় এবং পাঠানো অর্থের পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

প্রাপককে ফোন করা কতটা নিরাপদ?

ভুল নম্বরে টাকা পাঠানোর পর অনেকেই তাৎক্ষণিকভাবে প্রাপকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। তবে বিশেষজ্ঞদের মতে, এটি সব সময় নিরাপদ নাও হতে পারে।

কারণ, বিষয়টি জানার পর প্রাপক দ্রুত টাকা তুলে ফেলতে পারেন বা অন্য কোনো অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারেন। তাই আগে বিকাশ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানোই নিরাপদ ও কার্যকর পদক্ষেপ।


টাকা ফেরত পাবেন কীভাবে?

ভুল লেনদেনের ক্ষেত্রে বিকাশ নিজ উদ্যোগে কোনো গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অর্থ কেটে অন্য গ্রাহককে ফেরত দিতে পারে না। এ জন্য প্রাপকের সম্মতি প্রয়োজন।

যদি প্রাপক ভুলবশত পাওয়া অর্থ ফেরত দিতে সম্মত হন, তাহলে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে টাকা ফেরত পাওয়া সম্ভব। তবে প্রাপক রাজি না হলে আইনি সহায়তার আশ্রয় নিতে হতে পারে।

ভুল লেনদেন এড়াতে যা করবেন

ভুল নম্বরে টাকা পাঠানোর ঝুঁকি কমাতে লেনদেনের আগে মোবাইল নম্বর অন্তত দুই থেকে তিনবার মিলিয়ে দেখুন। পাশাপাশি প্রাপকের নাম নিশ্চিত হওয়ার পরই পিন নম্বর দিয়ে লেনদেন সম্পন্ন করুন। বড় অঙ্কের অর্থ পাঠানোর ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করাই সবচেয়ে ভালো।

মনে রাখবেন, ভুল নম্বরে টাকা পাঠানোর পর দ্রুত পদক্ষেপ নেয়া এবং সঠিক প্রক্রিয়া অনুসরণ করাই অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বাড়িয়ে দেয়।

সময়ের আলো/আআ
  বিষয়:   বিকাশ  অনলাইন  লেনদেন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: