এবার মার্কিন হামলায় ইরানের ২০ গ্রামে পানি সরবরাহ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের উপকূলীয় এলাকায় একটি পানি শোধনাগারের ওপর হামলা চালিয়েছে মার্কিন সামিরিক বাহিনী। এতে পানির সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে

2026-07-18T14:46:57+00:00
2026-07-18T14:46:57+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
এবার মার্কিন হামলায় ইরানের ২০ গ্রামে পানি সরবরাহ বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ২:৪৬ পিএম 
ফলে ২০ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ সুপেয় পানির তীব্র সংকটে ভুগছেন। ছবি : সংগৃহীত
ইরানের উপকূলীয় এলাকায় একটি পানি শোধনাগারের ওপর হামলা চালিয়েছে মার্কিন সামিরিক বাহিনী। এতে পানির সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে ২০ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ সুপেয় পানির তীব্র সংকটে ভুগছেন।

শনিবার (১৮ জুলাই) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে হরমোজগান ওয়াটার অ্যান্ড ওয়েস্টওয়াটার কোম্পানির সিইও হামজেহ পুর বরাত দিয়ে জানানো হয়, ইরানের জাস্ক কাউন্টির উপকূলীয় বুঞ্জি গ্রামে একটি পানি পরিশোধন পাম্পে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। এতে প্রায় ১০ হাজার জনসংখ্যার ২০টি গ্রামে সুপেয় পানির সরবরাহ সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে।


তিনি এ হামলাকে ‘ধারাবাহিক অপরাধ ও সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এ হামলার ফলে সমুদ্র থেকে পানি তোলার একটি পাম্পিং স্টেশন এবং বুঞ্জি পানি পরিশোধন কেন্দ্রের একটি বিদ্যুৎ ট্রান্সফরমার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

সময়ের আলো/এমকে/কেএইচও


  বিষয়:   মার্কিন হামলা  ইরান  পানি সরবরাহ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: