রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

রাজধানীর বারিধারায় সড়ক দুর্ঘটনায় সেকেন্দার বকাউল (৭২) নামে এক সাবেক পুলিশ সদস্য মারা গেছেন।শনিবার (১৮ জুলাই) বেলা ১২টার দিকে এই

2026-07-18T19:58:43+00:00
2026-07-18T19:58:43+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
বিবিধ
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৭:৫৮ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীর বারিধারায় সড়ক দুর্ঘটনায় সেকেন্দার বকাউল (৭২) নামে এক সাবেক পুলিশ সদস্য মারা গেছেন।  

শনিবার (১৮ জুলাই) বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক সন্ধ্যা সারে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃতের ভাতিজা মো. ইব্রাহিম জানান, তাদের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ থানার বাইশপুর গ্রামে। সেকেন্দার সাবেক পুলিশ সদস্য। অবসরের পর বারিধারায় নিরাপত্তাকর্মীর চাকরি করতেন। সেই সুবাদে সেখানেই থাকতেন।

তিনি আরও জানান, দুপুরে বারিধারার গেটেই রাস্তা পার হওয়ার সময় কোনো একটি যানবাহন তাকে চাপা দেয়৷ এতে তার মাথা থেতলে যায়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল নিয়ে যান। এরপর ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি ভাটরা থানা পুলিশকে জানানো হয়েছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   রাজধানী  সড়ক দুর্ঘটনা  অবসরপ্রাপ্ত  পুলিশ সদস্য  নিহত 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: