গুজরাটে বাজি কারখানায় বিস্ফোরণ, ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক

ভারতের গুজরাটে একটি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত আট জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে রাজ্যের

2026-07-18T20:52:24+00:00
2026-07-18T20:52:24+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
গুজরাটে বাজি কারখানায় বিস্ফোরণ, ৮ জনের মৃত্যু
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৮:৫২ পিএম 
গুজরাটে বাজি কারখানায় বিস্ফোরণ। সংগৃহীত ছবি
ভারতের গুজরাটে একটি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত আট জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে রাজ্যের শিল্পপ্রধান শহর আহমেদাবাদের বস্ত্রাল এলাকায় এমন ঘটনা ঘটে।

বিস্ফোরণে গুরুতর আহত হয়ে আরও অন্তত ৯ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 


বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারকে দুই লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা দেওয়া হয়েছে। 

সময়ের আলো/জেডি 



  বিষয়:   গুজরাট  বাজি কারখানা  বিস্ফোরণ  মৃত্যু 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: