নিউইয়র্কে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের নামে সড়কের নামকরণ

আন্তর্জাতিক ডেস্ক

প্রবাস

কর্তব্যরত অবস্থায় সন্ত্রাসীর বন্দুক হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) কর্মকর্তা ডিটেকটিভ দিদারুল ইসলামের নামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি

2026-07-19T10:59:03+00:00
2026-07-19T10:59:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
প্রবাস
নিউইয়র্কে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের নামে সড়কের নামকরণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১০:৫৯ এএম 
ছবি : সংগৃহীত
কর্তব্যরত অবস্থায় সন্ত্রাসীর বন্দুক হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) কর্মকর্তা ডিটেকটিভ দিদারুল ইসলামের নামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সড়কের নামকরণ করা হয়েছে।

স্থানীয় সময় গতকাল শনিবার (১৮ জুলাই) ব্রঙ্কসের ইস্ট ১৭২ স্ট্রিট ও বিচ অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় ‘ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে’ নামকরণের ফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

তিন সন্তানের জনক দিদারুল ইসলাম গত বছর (২০২৫ সালের ২৮ জুলাই) নিউইয়র্কের ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে একটি বেসরকারি নিরাপত্তা সংস্থায় কর্মরত অবস্থায় এক বন্দুকধারীর লবিতে ঢুকে চালানো এলোপাতাড়ি গুলিতে আরও তিনজনের সাথে নিহত হন। পরে হামলাকারী নিজেও আত্মঘাতী হন। অন্যদের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করা এই সাহসী পুলিশ কর্মকর্তার স্মৃতিকে স্থায়ীভাবে ধরে রাখতেই সিটির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নামফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ বলেন, এই রাস্তাটি এখন এমন একজন মানুষের নামে পরিচিত হবে, যিনি নিউইয়র্ককে নিজের ঘর বানিয়েছিলেন এবং একে রক্ষা করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। দিদারুল ইসলামের কমান্ডিং অফিসার মুহাম্মদ আশরাফ তার স্মৃতিচারণ করে বলেন, দিদারের কাছে এই কাজটা শুধু একটা চাকরি ছিল না, এটি ছিল তাঁর জীবনের ব্রত। তিনি সবসময় নতুনদের পরামর্শ দিতেন এবং প্রতিবেশীদের সাহায্য করতেন।"

অনুষ্ঠানে নিউইয়র্ক সিটির জনপ্রতিনিধি, সিটি কাউন্সিল ও কমিউনিটি বোর্ড-৯-এর কর্মকর্তারা, পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, দিদারুল ইসলামের সহকর্মী, বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ এবং তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নিবেদিতপ্রাণ ও গর্বিত বাংলাদেশি অভিবাসী দিদারুল ইসলামের এই স্বীকৃতি ব্রঙ্কসে তার সাহস, মানবিকতা ও জনসেবাকে স্থায়ীভাবে স্মরণীয় করে রাখবে।


সময়ের আলো/কহু


  বিষয়:   সময়ের আলো  আমেরিকা  প্রবাস 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: