এক সপ্তাহে ইরানে ৮৩ ভূমিকম্প, নেপথ্যে কি পরমাণু পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের খুজেস্তান প্রদেশে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১২ কিলোমিটার। তবে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো তথ্য

2026-07-19T18:27:25+00:00
2026-07-19T18:27:25+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
এক সপ্তাহে ইরানে ৮৩ ভূমিকম্প, নেপথ্যে কি পরমাণু পরীক্ষা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৬:২৭ পিএম 
ইরানের পতাকা হাতে ইরানের নাগরিক। সংগৃহীত ছবি
ইরানের খুজেস্তান প্রদেশে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১২ কিলোমিটার। তবে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। 

এদিকে, তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূ-পদার্থবিদ্যা ইনস্টিটিউটের ভূকম্পন নেটওয়ার্কের তথ্য বলছে, ইরানজুড়ে ৩ থেকে ১০ জুলাই পর্যন্ত এক সপ্তাহে ৮৩টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে তিনের কম মাত্রার ৭১টি, তিন থেকে চার মাত্রার ১০টি এবং চার থেকে পাঁচ মাত্রার দুটি ভূমিকম্প সংঘটিত হয়েছে।  

ভূমিকম্পগুলোর মধ্যে সর্বোচ্চ ১০টি কম্পন অনুভূত হয় খোরাসান রাজভি প্রদেশে। এরপর সেমনান, কেরমান ও ফারস প্রদেশে ৮টি করে এবং মাজানদারানে ৭টি কম্পন রেকর্ড করা হয়েছে। একইসঙ্গে রাজধানী তেহরানেও ৩টি ভূমিকম্প অনুভূত হয়েছে।  

হঠাৎ এই ঘন ঘন ভূকম্পনের পর বিশ্লেষকদের কেউ কেউ ধারণা করছেন, গোপনে পরমাণু স্থাপনায় পরীক্ষা চালানোর জন্য এই ভূকম্পন অনুভূত হয়ে থাকতে পারে। কারণ খুজেস্তানে রয়েছে ইরানের পরমাণু স্থাপনা। 


অন্যদিকে পরমাণু কেন্দ্র না থাকলেও সামরিক তৎপরতার কেন্দ্রবিন্দু খোরাসান। এর আগে ২০২৫ থেকে ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত এক বছরে দেশটিতে ২ হাজার ৩৮০টি কম্পন অনুভূত হয়। 

বিশ্বের অত্যন্ত ভূকম্পন-সক্রিয় অঞ্চলে অবস্থিত পারস্য মালভূমি। কেবল বিধ্বংসী ভূমিকম্পের জন্যই নয়, বরং প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে ভূমিকম্প সম্পর্কিত বিপর্যয়ের জন্যও ইরান পরিচিত। 

পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের মোট ভূমিকম্পের প্রায় ২ শতাংশ সংঘটিত হয় ইরানে। আর বিংশ শতাব্দীতে বিশ্বজুড়ে সংঘটিত ভূমিকম্পে হতাহতের ৬ শতাংশের বেশি ঘটেছে এই দেশটিতে। 


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   ভূমিকম্প  ইরান  পরমাণু পরীক্ষা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: