হাটহাজারীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের হাটহাজারীতে নিজ বাসা থেকে রিপন ত্রিপুরা (২৪) নামে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।সোমবার (২০ জুলাই) দুপুরে

2026-07-20T15:35:46+00:00
2026-07-20T15:36:32+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হাটহাজারীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৩:৩৫ পিএম  আপডেট: ২০.০৭.২০২৬ ৩:৩৬ পিএম
হাটহাজারী মডেল থানা, চট্টগ্রাম। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারীতে নিজ বাসা থেকে রিপন ত্রিপুরা (২৪) নামে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার ধলই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডস্থ মাহবুব মাস্টারের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত রিপন ত্রিপুরা খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার উত্তর গাড়িটানা গ্রামের প্রভা ত্রিপুরার পুত্র। 


থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, রিপন ত্রিপুরার বাড়ি মানিকছড়ি এলাকায় হলেও উল্লিখিত ইউনিয়নের মনিয়াপুকুর পাড় এলাকার একটি চা দোকানে চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে ওই ইউপির ৮ নম্বর ওয়ার্ডস্থ মাহবুব মাস্টারের বাড়ির হাবিবুর রশিদের ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। প্রতিদিনের মতো রোববার রাতেও তিনি ডিউটি শেষে বাসায় চলে যান। সোমবার সকালের দিকে বাসার মালিক ভাড়ার জন্য তাকে ডাকতে গেলে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকেন। এসময় ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং থানায় নিয়ে আসে।

চট্টগ্রাম মডেল থানার উপপরিদর্শক উত্তম কুমার জানান, লাশটি বর্তমানে থানা হেফাজতে আনা হয়েছে, ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট ইউপি সদস্য শফিউল আজম লাশ উদ্ধারের ঘটনা স্বীকার করলেও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেননি।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো.তারেক আজিজ জানান, প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে, ময়নাতদন্তের পর আসল ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। 

সময়ের আলো/মহু

  বিষয়:   হাটহাজারী  চট্টগ্রাম  যুবক  লাশ  উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: