শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

হাতে চানাচুরের প্যাকেট নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছিল পাঁচ বছরের শিশু জান্নাতুল। কিন্তু সেই হাসিমুখের আনন্দ মুহূর্তেই পরিণত হলো এক

2026-07-20T22:55:27+00:00
2026-07-20T22:55:27+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১০:৫৫ পিএম 
নড়াইল জেলা হাসপাতালে জরুরি বিভাগে। ছবি : সময়ের আলো
হাতে চানাচুরের প্যাকেট নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছিল পাঁচ বছরের শিশু জান্নাতুল। কিন্তু সেই হাসিমুখের আনন্দ মুহূর্তেই পরিণত হলো এক বিভীষিকাময় ট্র্যাজেডিতে। বাড়ি আর ফেরা হলো না তার। পাশবিকতার শিকার হয়ে না-ফেরার দেশে চলে গেল শিশুটি।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের পাঁচুড়িয়া পাড়ায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় মফিজুর রহমানের মেয়ে জান্নাতুলকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিবেশী মো. রবিউল ইসলাম রবির (৩০) বিরুদ্ধে। অভিযুক্ত ওই গ্রামের মো. আতিয়ারের ছেলে। ঘটনার পর থেকেই সে পলাতক।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় জান্নাতুলকে তার বাবা বাড়ির পাশের একটি দোকান থেকে চানাচুর কিনে দেন। চানাচুর হাতে পেয়ে আনন্দের সঙ্গেই ঘরে ফিরছিল জান্নাতুল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শিশুটি ঘরে না ফেরায় স্বজনদের মনে শঙ্কা জাগে। তারা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে সন্দেহ হলে প্রতিবেশী রবিউল ইসলামের ঘরে তল্লাশি চালান স্বজন ও স্থানীয়রা। সেখানে ঘরের এক কোণে কাঁথা দিয়ে মুড়িয়ে রাখা অবস্থায় জান্নাতুলের মরদেহ উদ্ধার করা হয়। তবে এ সময় রবিউল ঘরে ছিল না। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আসিফ আকবর জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মারা গেছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রাথমিক পর্যবেক্ষণে ধর্ষণের আলামত পাওয়া গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়েছে এবং ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

একমাত্র সন্তানকে হারিয়ে মা-বাবার আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ। কান্নাজড়িত কণ্ঠে জান্নাতুলের স্বজন ও স্থানীয় এলাকাবাসী বলেন, একটি অবুঝ শিশুকে এভাবে মেরে ফেলা কোনো মানুষের কাজ হতে পারে না। আমরা রবিউলের দ্রুত গ্রেফতার ও কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে আর কোনো মায়ের বুক এভাবে খালি না হয়।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান বলেন, ঘটনাটি অত্যন্ত নৃশংস ও দুঃখজনক। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রবিউলকে আমরা শনাক্ত করতে পেরেছি এবং তাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। অপরাধী কোনোভাবেই পার পাবে না। তাকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করা হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   শিশু ধর্ষণ  হত্যা  প্রতিবেশী  নড়াইল  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: