জেন-জি আন্দোলনের মধ্যে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর শাস্তির আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁস

2026-07-21T13:09:13+00:00
2026-07-21T13:09:30+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
জেন-জি আন্দোলনের মধ্যে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন মোদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১:০৯ পিএম  আপডেট: ২১.০৭.২০২৬ ১:০৯ পিএম
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর শাস্তির আহ্বান জানিয়েছেন। সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর শাস্তির আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা একটি জাতীয় দায়িত্ব। মঙ্গলবার (২১ জুলাই) এনডিএ সংসদীয় দলের ‘মঙ্গল মিলন’ বৈঠকের পর প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। 

রিজিজু বলেন, প্রধানমন্ত্রী একটি ত্রুটিমুক্ত পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

Advertisement
প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে রিজিজু বলেন, এনডিএ শরিকদের আইন প্রণয়নের কাজে ঐক্যবদ্ধভাবে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিরোধী দলগুলোর প্রতি সংসদে গঠনমূলকভাবে কাজ করার আবেদন জানিয়েছেন তিনি। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে দেশের ভবিষ্যৎ এবং তরুণদের কল্যাণে কাজ করা সব সংসদ সদস্যের যৌথ দায়িত্ব। 

এ মন্তব্য আসে সংসদ অভিমুখে মিছিল করার সময় শত শত বিক্ষোভকারীকে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে থামানোর এক দিন পর।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের নেতৃত্ব দিচ্ছে ব্যঙ্গাত্মক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। চলতি বছরের মে মাসে সংগঠনটির আত্মপ্রকাশ হয়। অভিযোগ, একটি ভিন্ন মামলার শুনানির সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিছু বেকার তরুণকে ‘ককরোচ’ বলে তুলনা করেছিলেন।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম, বিশেষ করে নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছে।

নিট পরীক্ষা নিয়ে বিতর্ক

ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) দেশের অন্যতম প্রতিযোগিতামূলক পরীক্ষা। প্রতিবছর ২০ লাখের বেশি চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখা শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়।

প্রশ্নপত্র আগেই ফাঁস হওয়ার অভিযোগ ওঠার পর মে মাসে পরীক্ষাটি বাতিল করা হয়। পরে গত মাসের শেষ দিকে পুনরায় পরীক্ষা নেওয়া হয়।

নিট কেলেঙ্কারির পাশাপাশি প্রায় ২০ লাখ সিবিএসই শিক্ষার্থীর পরীক্ষার অনলাইন নম্বর দেওয়ার পদ্ধতি নিয়েও বিতর্ক তৈরি হয়। অনেক শিক্ষার্থী অভিযোগ করে, এই ব্যবস্থায় ভুল নম্বর দেওয়া হয়েছে অথবা ভুল প্রার্থীর নামে ফলাফল প্রকাশ করা হয়েছে।


দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন মোদি

কিরেন রিজিজু জানান, নিট প্রশ্নপত্র ফাঁসের খবর প্রকাশের পর সরকার দ্রুত পদক্ষেপ নেয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।

রিজিজু বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য কোনো বিলম্ব ছাড়াই পুনঃপরীক্ষার আয়োজন করা হয়েছিল—এ কথাও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।

সোনম ওয়াংচুকের অনশন ও আন্দোলন

সোমবারের বিক্ষোভটি হয় কর্মী সোনম ওয়াংচুককে শনিবার জোর করে হাসপাতালে নেওয়ার পর। এর মাধ্যমে সিজেপির নেতৃত্বে শুরু হওয়া আন্দোলনের পক্ষে তার ২১ দিনের অনশন কর্মসূচির সমাপ্তি ঘটে।

পরে সোমবার ওয়াংচুক জানান, শান্তিপূর্ণভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যে “নির্মম আচরণ” করা হচ্ছে, তা দেখে তিনি হাসপাতালে থেকেই আবার অনশন শুরু করবেন।

বিক্ষোভকারীদের নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি মোদি

সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর আগে দেওয়া প্রকাশ্য বক্তব্যে প্রধানমন্ত্রী মোদি বিক্ষোভকারীদের বিষয়ে কোনো মন্তব্য করেননি।

সিজেপি জানিয়েছে, সরকারের পক্ষ থেকে যোগাযোগ করার পর তাদের দুই নেতা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেন এবং নিজেদের দাবিসংবলিত একটি চিঠি জমা দেন।

কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, আলোচনা “সৌহার্দ্যপূর্ণ পরিবেশে” হয়েছে। তবে তিনি বলেন, বৈঠকের প্রস্তাব এসেছিল বিক্ষোভকারীদের পক্ষ থেকে।

বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং রাম মন্দির অনুদান চুরির অভিযোগ নিয়ে বিরোধী দলগুলোর বিক্ষোভে সংসদের উভয় কক্ষের কার্যক্রম ব্যাহত হয়।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   প্রধানমন্ত্রী  মোদি  জেন-জি আন্দোলন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: