পদ্মায় ধরা পড়ল ১০ কেজির ঢাই মাছ, বিক্রি ৫৮ হাজার টাকায়

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়া ১০ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি বিরল প্রজাতির ঢাই মাছ ৫৮ হাজার

2026-07-21T16:56:14+00:00
2026-07-21T16:56:14+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
পদ্মায় ধরা পড়ল ১০ কেজির ঢাই মাছ, বিক্রি ৫৮ হাজার টাকায়
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৪:৫৬ পিএম 
দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়া ১০ কেজি ওজনের একটি বিরল প্রজাতির ঢাই মাছ। ছবি : সময়ের আলো
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়া ১০ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি বিরল প্রজাতির ঢাই মাছ ৫৮ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে চট্টগ্রামের বাসিন্দা সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর চৌধুরী মাছটি কিনে নেন।

এর আগে মঙ্গলবার সকালে দৌলতদিয়ার কলাবাগান এলাকার পদ্মা নদীতে স্থানীয় এক জেলের জালে বিশাল আকারের এই মাছটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ঘাট এলাকার ইউনুস মণ্ডলের আড়তে নেওয়া হলে উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়। নিলামে ৫ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৫৭ হাজার ২৪০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় ৫ নম্বর ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ। এ সময় বড় আকারের ঢাই মাছটি একনজর দেখতে আড়তে উৎসুক জনতার ভিড় জমে।


মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, ঢাই মাছ অত্যন্ত সুস্বাদু হলেও বর্তমানে পদ্মায় এটি খুব একটা পাওয়া যায় না। গত বছর ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি ঢাই মাছ পেয়েছিলাম, আর এবার পেলাম ১০ কেজি ৮০০ গ্রামের এই মাছটি। কেনার পর অনলাইনে যোগাযোগ করে কেজিতে ১০০ টাকা লাভে (প্রতি কেজি ৫,৪০০ টাকা দরে) মোট ৫৮,৩০০ টাকায় চট্টগ্রামের এক সৌদি প্রবাসীর কাছে মাছটি বিক্রি করে দিয়েছি।

সময়ের আলো/জোই
  বিষয়:   পদ্মা  ঢাই মাছ  বিক্রি  সময়ের আলো  গোয়ালন্দ  রাজবাড়ী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: