
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ থেকে ২০ জুলাই পর্যন্ত প্রবাসীরা মোট ২ দশমিক ১৮ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। ২০২৫ সালের একই সময়ে এ অঙ্ক ছিল ১ দশমিক ৬৩৯ বিলিয়ন মার্কিন ডলার।
তথ্য অনুযায়ী, ২০ জুলাই একদিনেই প্রবাসী বাংলাদেশিরা ৭৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহের এ ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস হিসেবে রেমিট্যান্স আয়ের ইতিবাচক গতি অব্যাহত থাকার ইঙ্গিত দিচ্ছে।
এ প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী করতে, বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে এবং ২০২৬-২৭ অর্থবছরের শুরুতে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
সময়ের আলো/আরবিএন