যেন রাস্তা নয় কাদার ভাগাড়, ভোগান্তিতে এলাকাবাসী

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর পুঠিয়া উপজেলার ৪ নম্বর ভালুকগাছী ইউনিয়নের তেলিপাড়া গ্রামের একটি সড়কের বেহাল দশা। সংস্কারকাজে ধীরগতির কারণে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

2026-07-22T09:08:02+00:00
2026-07-22T09:08:28+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
যেন রাস্তা নয় কাদার ভাগাড়, ভোগান্তিতে এলাকাবাসী
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৯:০৮ এএম  আপডেট: ২২.০৭.২০২৬ ৯:০৮ এএম
তেলিপাড়া গ্রামের সড়ক। ছবি : সময়ের আলো
রাজশাহীর পুঠিয়া উপজেলার ৪ নম্বর ভালুকগাছী ইউনিয়নের তেলিপাড়া গ্রামের একটি সড়কের বেহাল দশা। সংস্কারকাজে ধীরগতির কারণে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কাদায় জরাজীর্ণ এই রাস্তার কারণে দৈনন্দিন যাতায়াতসহ বিল থেকে কৃষিপণ্য হাটে বা বাড়িতে তুলতে ব্যাপক বেগ পেতে হচ্ছে। বিশেষ করে এখন পাটের মৌসুম চলায় স্থানীয় কৃষকদের ক্ষোভ ও বিপাক চরমে পৌঁছেছে।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবির মুখে নতুন সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের সহায়তায় রাস্তাটি পাকাকরণের কাজ শুরু হয়। তবে পুকুরপাড়ের সুরক্ষা দেয়ালের (গাইড ওয়াল) কিছু অংশ নির্মাণের পর গত দেড় মাস ধরে মূল সড়ক পাকাকরণের কাজ রহস্যজনকভাবে বন্ধ রয়েছে।


কাজে এমন ধীরগতির কারণে সাধারণ মানুষ ও কৃষকেরা পড়েছেন দুর্ভোগে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদার ভাগাড়ে পরিণত হওয়ায় ভ্যান ও নসিমন চালকেরাও এই পথে যেতে রাজী হচ্ছেন না। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং জরুরি চিকিৎসাধীন রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও পোহাতে হচ্ছে মারাত্মক দুর্ভোগ।

গ্রামবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান কিছুদিন কাজ করেই মাঝপথে ফেলে রেখে চলে গেছে। তেলিপাড়া গ্রামের ভুক্তভোগী কৃষক ও সাধারণ মানুষ দ্রুত রাস্তাটির কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট ঠিকাদার ও উপজেলা প্রকৌশলীর জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

কাজের ধীরগতির বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার সোহাগ আলী জানান, টানা বৃষ্টির কারণেই আপাতত কাজ বন্ধ রাখতে হয়েছে।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা প্রকৌশলী মোসা. মুসলেহা ইসলাম বলেন, বর্ষার কারণে বর্তমানে কাজ বন্ধ রয়েছে। কাদার জন্য ঘটনাস্থলে যানবাহন চলাচলেও সমস্যা হচ্ছে। আবহাওয়া অনুকূলে এলেই পুনরায় পুরোদমে কাজ শুরু হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   রাস্তা  কাদার ভাগাড়  ভোগান্তি  এলাকাবাসী  পুঠিয়া  রাজশাহী  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: