ধরা পড়ার আগে সব রোমান্টিক, আর ধরা পড়ে গেলে বউ : তাহেরী

সময়ের আলো ডেস্ক

সোশ্যাল মিডিয়া

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিও বিতর্ক নিয়ে তীব্র

2026-07-22T13:04:02+00:00
2026-07-22T13:04:02+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
সোশ্যাল মিডিয়া
ধরা পড়ার আগে সব রোমান্টিক, আর ধরা পড়ে গেলে বউ : তাহেরী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১:০৪ পিএম 
ছবি : সংগৃহীত
সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিও বিতর্ক নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আলোচিত ইসলামি বক্তা মাওলানা গিয়াস উদ্দিন তাহেরী। ঘটনাটিকে বিকৃত মানসিকতা, যৌনাচার ও প্রকাশ্য মিথ্যাচার বলে মন্তব্য করে এর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ওয়াজ মাহফিলের ভিডিওতে তাহেরীকে এই ঘটনার কঠোর সমালোচনা করতে দেখা যায়।

ওয়াজ মাহফিলে তাহেরী বলেন, সাতক্ষীরায় এখন কী চলছে? মেয়ের বয়স ১৪ বছর, মেয়ের বাবার বয়স ৩৬, আর উনার বয়স ৭৪ বছর! কী অদ্ভুত হিসাব-নিকাশ! ধরা পড়ার আগে সব রোমান্টিক, আর ধরা পড়ে গেলে বলে নাকি বউ! এগুলো স্পষ্ট বিকৃত মানসিকতা।

ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা নিয়ে সমালোচনা করে তিনি আরও বলেন, এসব ঘটনাকে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার কাজ বলে চালিয়ে দেওয়া বিকৃত যৌনাচার ছাড়া কিছু নয়। আবার ফেঁসে যাওয়ার পর তাকে দ্বিতীয় বিয়ে বলে চালিয়ে দেওয়াটা পাক্কা মিথ্যাচার।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তাহেরী বলেন, প্রশাসনের কাছে আমার আকুল আহ্বান, পুরো বিষয়টি অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করুন। যা সত্য, তা মানুষের সামনে আসুক।

ইসলামি এই বক্তা আরও বলেন, এই মিথ্যাবাদী ও মুনাফেকদের মুখোশ উন্মোচনের বড় সুযোগ এসেছে। এদের মুখে ইসলামের কথা থাকলেও অন্তরে ইসলাম নেই। কোনো হারাম কাজকে হালাল বলে চালিয়ে দেওয়ার জন্য এরা পেইড ‘বট বাহিনী’ নামিয়ে দেয়।

নির্বাচনী প্রচারণার সময় ওই সংসদ সদস্যের কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে তাহেরী বলেন, নির্বাচনের সময় দেখলাম লোকটা বিশাল সাদা পর্দা টাঙিয়েছে। একপাশে মহিলারা, অন্যপাশে উনি। পর্দা ঘেঁষে দাঁড়িয়ে উনি নসিহত করতেন— আপনারা ভালো করে চলবেন, পর্দা মেনে চলবেন। অথচ এখন নিজেরাই কী করছেন!

সময়ের আলো/কেএইচ



  বিষয়:   সমেয়র আলো  জামায়াত 


Loading...
Loading...
সোশ্যাল মিডিয়া- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: