শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

শাবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

সম্প্রতি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরাণ হলের ক্যানটিনের খাবারের মান নিয়ে অভিযোগ করায় আবাসিক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

2026-07-22T15:39:09+00:00
2026-07-22T15:40:00+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
শিক্ষা
শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৩:৩৯ পিএম  আপডেট: ২২.০৭.২০২৬ ৩:৪০ পিএম
হাসিবুর রহমান ও তারেক রহমান। ছবি : সংগৃহীত
সম্প্রতি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরাণ হলের ক্যানটিনের খাবারের মান নিয়ে অভিযোগ করায় আবাসিক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছিল ছাত্রদলের ২ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ২ নেতাকে চার সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত অফিস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একইসঙ্গে বহিষ্কৃত ওই দুই ছাত্রনেতা আগামী দুই বছর ক্যাম্পাসে অবস্থান ও প্রবেশ করতে পারবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিযুক্ত দুই শিক্ষার্থী হলেন- পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসিবুর রহমান ও পরিসংখ্যান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী তারেক রহমান।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (মঙ্গলবার) জরুরি সিন্ডিকেট সভায় ছাত্রদলের অভিযুক্ত দুই নেতাকে ৪ সেমিস্টারে বহিষ্কার এবং আগামী দুই বছরের জন্য ক্যাম্পাসে অবস্থান ও প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের আবাসিক হলের সিটও বাতিল করা হয়েছে।

এছাড়া এক সিন্ডিকেট সদস্য জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করা এবং তার চিকিৎসার সমস্ত ব্যয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে বলে সিন্ডিকেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার আবাসিক হলের ক্যানটিনের খাবার নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিযোগ করায় এক শিক্ষার্থীকে মারধর করেন ওই দুই নেতা। পরে রোববার তাদের কেন্দ্রীয় ছাত্রদল বহিষ্কার করে।

সময়ের আলো/মহু


  বিষয়:   শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  শিক্ষার্থী  মারধর  ছাত্রদল  নেতা  বহিষ্কার  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: