ইতালিতে বনি আমিনকে পেটালেন আওয়ামী নেতাকর্মীরা

সময়ের আলো ডেস্ক

প্রবাস

অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনকে মারধর করেছে একদল যুবক। এই মারধরের ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের

2026-07-22T18:38:36+00:00
2026-07-23T00:11:18+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রবাস
ইতালিতে বনি আমিনকে পেটালেন আওয়ামী নেতাকর্মীরা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬:৩৮ পিএম  আপডেট: ২৩.০৭.২০২৬ ১২:১১ এএম
বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন। সংগৃহীত ছবি
অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনকে মারধর করেছে একদল যুবক। এই মারধরের ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। 

সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ইতালিতে যান বনি আমিন। মঙ্গলবার (২১ জুলাই) রাতে ইতালির রোমের তরপিনাতারা আবাসিক এলাকায় মৌলবাদী আখ্যা দিয়ে তাকে মারধর করে যুবকেরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, বনি আমিনকে এক ব্যক্তি জড়িয়ে ধরে রেখেছেন এবং আক্রমণাত্মক আচরণ করছেন। তিনি নিজেকে ছাড়িয়ে নিয়ে রাস্তা দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে আক্রমণকারীরা তাকে ধাওয়া করেন। 

ভিডিওতে আরও দেখা গেছে, একপর্যায়ে রাস্তায় পার্ক করা একটি গাড়ির সামনে তাকে মাটিতে ফেলে মারধর করা হয়, ক্রমাগত লাথি মারা হয়। 


ভিডিওর কথোপকথনে আক্রমণকারীদের স্পষ্টভাবে বাংলায় চিৎকার ও তীব্র গালাগাল করতে শোনা যায়। তাদের উচ্চারণে বাংলাদেশি আঞ্চলিক ভাষার টান স্পষ্ট।

হামলাকারীরা বনি আমিনকে বারবার ‘মৌলবাদী’ বলে সম্বোধন করছিল এবং আক্রমণ চালানোর জন্য একে অন্যকে উসকানি দিচ্ছিল।

ঘটনাটি ইতালি রোমে ঘটেছে বলে জানা গেলেও হামলার সুনির্দিষ্ট কারণ ও হামলাকারীদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক মাধ্যমের বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে বনি আমিন মদ্যপ অবস্থায় ছিলেন সেসময়।  

বনি আমিনের জন্ম নোয়াখালীর হাতিয়া দ্বীপে। থাকেন অস্ট্রেলিয়ায়। বিভিন্ন দেশে ঘুরে ভিডিও বানান। সেসব ভিডিও ফেসবুক পেইজে পোস্ট করেন। আলোচিত এই ইউটিউবারের সামাজিক মাধ্যমে বড় অনুসারী রয়েছে।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   ইতালি  বনি আমিন  প্রবাসী 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: