জুলাই শহিদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

জুলাই অভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।বুধবার (২২

2026-07-22T19:01:01+00:00
2026-07-22T19:02:11+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
শিক্ষা
জুলাই শহিদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৭:০১ পিএম  আপডেট: ২২.০৭.২০২৬ ৭:০২ পিএম
ছবি : সময়ের আলো
জুলাই অভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (২২ জুলাই) বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, পয়লা জুলাই থেকে শহিদদের স্মরণে ছাত্রদল মোমবাতি প্রজ্বালনসহ ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে। জুলাই ও আগস্টজুড়ে এসব কর্মসূচি চলবে। এরই ধারাবাহিকতায় শহিদদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে জুলাই-আগস্টের পাঁচটি মামলার রায় হয়েছে। বাকি হত্যা মামলাগুলোরও দ্রুত তদন্ত শেষ করে বিচার সম্পন্ন এবং রায় কার্যকরের দাবি জানান তিনি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা ও শহিদদের মাগফেরাত কামনা করেন এবং শহীদ পরিবারের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেন।


ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জুলাই-আগস্টের গণ-আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে তাদের জানানো হয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে শহীদ আবু সাঈদ মামলাসহ কয়েকটি মামলার রায় ঘোষিত হয়েছে। বাকি মামলাগুলোরও দ্রুত নিষ্পত্তি এবং ঘোষিত রায়ের কার্যকর বাস্তবায়ন হবে বলে তারা আশা করছেন।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   জুলাই শহিদদের স্মরণ  ছাত্রদল  মিলাদ  দোয়া মাহফিল  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: