‘বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার জানাজা-দাফন হবে না’

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার যে বক্তব্য দিচ্ছেন, তা বাস্তবে সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির

2026-07-22T22:55:57+00:00
2026-07-22T23:33:01+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
‘বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার জানাজা-দাফন হবে না’
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১০:৫৫ পিএম  আপডেট: ২২.০৭.২০২৬ ১১:৩৩ পিএম
সারোয়ার তুষার। ছবি : সময়ের আরো
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার যে বক্তব্য দিচ্ছেন, তা বাস্তবে সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি দাবি করেন, ‘আজকের তারিখ দিয়ে লিখে রাখেন, পরে মিলিয়ে নেবেন, বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার জানাজা, দাফন-কাফন হবে না। দিল্লিতেই তাকে মারা যেতে হবে।’

বুধবার (২২ জুলাই) বিকেলে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারোয়ার তুষার বলেন, বিএনপি গণভোটকে অবৈধ ও অসাংবিধানিক বলছে। তার ভাষ্য, ‘গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি নামক দলটিও অবৈধ। আর গণভোট যদি অসাংবিধানিক হয়, তাহলে বর্তমান সরকারও অসাংবিধানিক। এ বিষয়ে বিএনপিকেই সিদ্ধান্ত নিতে হবে।’


ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করে তিনি বলেন, ভারত তাকে আশ্রয় দিয়ে রেখেছে। তবে দালাই লামার মতো তাকে ব্যবহার করা সম্ভব হবে না। তার দাবি, বিশ্বের কাছে দালাই লামার যে গ্রহণযোগ্যতা ছিল, শেখ হাসিনার তা নেই। এ কারণে ভারত তাকে অন্য কোনো দেশেও পাঠাতে পারছে না, কারণ কোনো দেশ তাকে নিতে চায় না।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বাংলাদেশের মাটি  শেখ হাসিনা  জানাজা-দাফন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: