খুলনায় পরিত্যক্ত ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

খুলনা সংবাদদাতা

সারাদেশ

খুলনার বটিয়াঘাটা উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় উপজেলার জলমা ইউনিয়নের

2026-07-23T09:13:11+00:00
2026-07-23T09:13:11+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সারাদেশ
খুলনায় পরিত্যক্ত ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
খুলনা সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৯:১৩ এএম 
ছবি : সংগৃহীত
খুলনার বটিয়াঘাটা উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা-আশিক সড়কের দারুসসালাম এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিত্যক্ত ঘরটি থেকে তীব্র দুর্গন্ধ বের হতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে কয়েকজন ঘরের ভেতরে প্রবেশ করে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে বটিয়াঘাটা থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।


বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। পাশাপাশি ঘটনাটি তদন্তে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অবহিত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত পর্যালোচনা করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   খুলনা  পরিত্যক্ত ঘর  ব্যক্তি  মরদেহ উদ্ধার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: