কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন হাবে পরিণত করার ঘোষণা বিমানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত কক্সবাজারকে একটি আধুনিক পর্যটন হাবে পরিণত করার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

2026-07-23T21:02:48+00:00
2026-07-23T21:05:37+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
জাতীয়
কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন হাবে পরিণত করার ঘোষণা বিমানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৯:০২ পিএম  আপডেট: ২৩.০৭.২০২৬ ৯:০৫ পিএম
সচিবালয়ে কক্সবাজারের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নিয়ে বৈঠক। সংগৃহীত ছবি
বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত কক্সবাজারকে একটি আধুনিক পর্যটন হাবে পরিণত করার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। এই লক্ষ্য বাস্তবায়নে সেখানকার বাংলাদেশ পর্যটন করপোরেশনের নিয়ন্ত্রণাধীন হোটেলগুলোর আধুনিকায়নের কাজ ইতোমধ্যে হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে অর্থ বিভাগের সম্মেলন কক্ষে কক্সবাজার জেলার ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন ও পর্যটন খাতের সমন্বিত কর্মপরিকল্পনা পর্যালোচনা বিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বিমানমন্ত্রী উন্নয়ন কার্যক্রমে ‘ইকো ট্যুরিজম’ মডেল অনুসরণের আহ্বান জানান এবং এ রূপকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

পর্যটন খাতের বিকাশে পরিকাঠামোগত অগ্রগতির চিত্র তুলে ধরে বিমানমন্ত্রী বলেন, ‘খুব শিগগিরই আমরা কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারব বলে আশা করছি। বিমানবন্দরটির কার্যক্রম পুরোদমে শুরু হলে বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজারের আকর্ষণ বহুলাংশে বৃদ্ধি পাবে।’ 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর প্রস্তাবের ওপর ভিত্তি করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, প্রস্তাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে কক্সবাজারের জন্য একটি নতুন ও আধুনিক মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে। নতুন এই মহাপরিকল্পনার মূল উদ্দেশ্যই হবে অঞ্চলটিকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন হাব হিসেবে গড়ে তোলা। এ ছাড়া কক্সবাজার মেরিন ড্রাইভে দৃষ্টিনন্দন 'ভিজিটরস পয়েন্ট' তৈরি এবং দেশে একটি ‘ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয়’ স্থাপনের বিষয়ে সভায় বিস্তারিত আলোকপাত করা হয়।


বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অংশগ্রহণকারী সকল অংশীজনের দেওয়া প্রস্তাবনা বিবেচনায় নিয়ে ‘কক্সবাজার স্মার্ট সিটি’ বাস্তবায়নে অনতিবিলম্বে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ শুরু করতে নির্দেশ দেন।  

উচ্চপর্যায়ের এ পর্যালোচনাসভায় অর্থ বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন সংস্থা ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   কক্সবাজার  বিশ্বমান  পর্যটন হাব  পরিণত  ঘোষণা  বিমানমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: