দিল্লির আন্দোলন নিয়ে এবার সরব নেহা কক্কর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিবাদের উত্তাপ এখন পুরো দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। আন্দোলন দমনে পুলিশি বলপ্রয়োগে পরিস্থিতি

2026-07-23T22:03:38+00:00
2026-07-23T22:03:38+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
দিল্লির আন্দোলন নিয়ে এবার সরব নেহা কক্কর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১০:০৩ পিএম 
বলিউডের সংগীতশিল্পী নেহা কক্কর। সংগৃহীত ছবি
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিবাদের উত্তাপ এখন পুরো দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। আন্দোলন দমনে পুলিশি বলপ্রয়োগে পরিস্থিতি যখন থমথমে, ঠিক তখনই শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে তাঁদের পাশে এসে দাঁড়িয়েছেন বলিউডের সংগীতশিল্পী নেহা কক্কর।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় আন্দোলনের প্রতি নিজের স্পষ্ট সমর্থনের কথা জানান এই গায়িকা। সম্প্রতি ‘জাস্টিস ফর স্টুডেন্টস’ (শিক্ষার্থীদের জন্য ন্যায়বিচার) লেখা একটি ছবি শেয়ার করে নেহা লেখেন, ‘কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া প্রতিটি শিক্ষার্থীর পাশে আমি আছি। আমি তোমাদের লড়াইকে সমর্থন জানাই এবং তোমাদের মানসিক শক্তির জন্য প্রার্থনা করছি। মনে রেখো, তোমাদের স্বপ্নের গুরুত্ব অনেক। শক্ত থেকো।’ 

নেহা কক্করের এই বার্তাটি প্রকাশ পাওয়ার পর তা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সাধারণ ব্যবহারকারী ও ভক্তদের একটি বড় অংশ এই কঠিন সময়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য তাঁকে ধন্যবাদ ও সাধুবাদ জানান। 

তবে প্রশংসার পাশাপাশি কটাক্ষেরও শিকার হতে হয়েছে এই গায়িকাকে। নেটিজেনদের একাংশ এটিকে ‘রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা’ বলে মন্তব্য করেছেন, আবার কেউ কেউ কেবল ভার্চুয়াল বার্তা না দিয়ে সরাসরি রাজপথে নেমে আন্দোলনের পরামর্শও দিয়েছেন।


উল্লেখ্য, দিল্লিতে চলমান ‘কাকরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর এই বৃহৎ ছাত্র আন্দোলনে ইতোমধ্যে ভারতের একাধিক প্রথম সারির তারকা সমর্থন জানিয়েছেন। সালমান খান, অরিজিৎ সিং, ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখের মতো প্রখ্যাত ব্যক্তিত্বরা রাজপথে নেমে কিংবা সামাজিক মাধ্যমে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন। সেই তালিকায় এবার নতুন করে যুক্ত হলেন গায়িকা নেহা কক্কর।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   দিল্লি  আন্দোলন  সরব  নেহা কক্কর 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: