দেশের বাজারে আবারও উচ্চ পর্যায়ে রয়েছে সোনা ও রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। অন্যদিকে, সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা। ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৪ হাজার ৭৮২ টাকায়।
দেশে সোনা ও রুপার দাম নির্ধারণকারী সংস্থা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ২২ জুলাই সকাল ১০টা থেকে এই নতুন মূল্য কার্যকর করেছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের বাজারে এই দামেই সোনা ও রুপার গহনা বিক্রি হবে।
বাজুসের নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ভ্যাটসহ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
রুপার ক্ষেত্রেও ক্যারেটভেদে আলাদা মূল্য নির্ধারণ করেছে বাজুস। এর মধ্যে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৪ হাজার ৭৮২ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৯৭৪ টাকায়।
সময়ের আলো/এসএকে