মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধি

সারাদেশ

দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ ১০ দফা দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায় এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন চা-শ্রমিকরা। সম্প্রতি ঘোষিত ৫ শতাংশ

2026-07-24T12:33:55+00:00
2026-07-24T12:33:55+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ
মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২:৩৩ পিএম 
৫০০ টাকা নির্ধারণসহ ১০ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন চা-শ্রমিকরা। ছবি : সময়ের আলো
দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ ১০ দফা দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায় এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন চা-শ্রমিকরা। সম্প্রতি ঘোষিত ৫ শতাংশ মজুরি বৃদ্ধির গেজেট বাতিল, ভূমির স্থায়ী মালিকানা প্রদান এবং চা-শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নির্বাচনের দাবিতে একই সময়ে তারা বিক্ষোভ সমাবেশ ও মিছিল পরিচালনা করেন।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯টায় কুলাউড়ার কালিটি চা-বাগানে ‘চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মবিরতি শেষে বাগান এলাকায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কালিটি চা-বাগান পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অনিমা অলমিক। সংগঠনের সাধারণ সম্পাদক কৃষ্ণদাস অলমিকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রধান সমন্বয়ক এস এম শুভ, শ্রমিকনেতা দয়াল অলমিক, বিশ্বজিত দাস, কার্তিক নাইডু ও সীতারাম অলমিকসহ অনেকে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বর্তমান ঊর্ধ্বমুখী বাজারদরের সঙ্গে কোনো প্রকার সামঞ্জস্য না রেখে সরকার চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে, তা তাদের সঙ্গে এক ধরনের তামাশা।


বছরে মাত্র ৮ টাকা করে মজুরি বাড়িয়ে বর্তমান সময়ে চা-শ্রমিকদের পক্ষে জীবনযাত্রার ব্যয় মেটানো একেবারেই অসম্ভব। দৈনিক ১৮৭ টাকা মজুরিতে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তাই খেয়ে-পরে বেঁচে থাকার জন্য সম্মানজনক ও ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি।

এই অঞ্চলে চা-শ্রমিকদের বসবাসের প্রায় ২০০ বছর পার হতে চললেও আজ পর্যন্ত তাদের ভূমির মালিকানা দেওয়া হয়নি। বসতভিটার স্থায়ী মালিকানা না থাকায় তারা রাষ্ট্রীয় নানা নাগরিক সুযোগ-সুবিধা ও অধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন।

চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রধান সমন্বয়ক এস এম শুভ বলেন, স্বাধীন দেশের নাগরিক হওয়া সত্ত্বেও চা-জনগোষ্ঠীর মানুষ এখনো মৌলিক অধিকার থেকে বঞ্চিত ও রাষ্ট্রীয় বৈষম্যের শিকার। দেশের সবচেয়ে পরিশ্রমী ও অবহেলিত এই জনগোষ্ঠীই সবচেয়ে কম মজুরিতে শ্রম দিচ্ছে। দৈনিক ৫০০ টাকা মজুরির বাড়ানোটাই এখন মূল দাবি। নিজেদের অধিকার আদায়ে সব চা-শ্রমিককে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামতে হবে।

সমাবেশ শেষে চা-শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কালিটি চা-বাগানের ভেতরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সময়ের আলো/জোই


  বিষয়:   মজুরি  বৃদ্ধি  চা-শ্রমিক  কর্মবিরতি  বিক্ষোভ  মৌলভীবাজার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: