জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই : বাণিজ্যমন্ত্রী

সিলেট ব্যুরো

জাতীয়

দেশে নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সিলেট

2026-07-24T15:02:02+00:00
2026-07-24T15:02:02+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
জাতীয়
জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই : বাণিজ্যমন্ত্রী
সিলেট ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৩:০২ পিএম 
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : সংগৃহীত
দেশে নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা-বাগান এলাকায় চা-শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, পরিবার পরিকল্পনা ও শিশুস্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, গত কয়েক সপ্তাহ ধরে দেশে জ্বালানির দাম তুলনামূলক কম ছিল। বর্তমানে দাম কিছুটা বাড়লেও নতুন করে আর জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।


বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপের বিষয়ে মন্ত্রী বলেন, এই শুল্ক আরোপের ফলে আগের পরিস্থিতির সঙ্গে বর্তমানের কোনো পরিবর্তন ঘটেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের আগের নীতি বা আইন অনুযায়ী নির্ধারিত সময় শেষ হওয়ায় একই হারে শুল্ক বহাল রাখা হয়েছে, কেবল তা নতুন নামে কার্যকর হবে। ফলে বাস্তবিক অর্থে আমাদের ওপর নতুন করে কোনো পরিবর্তন বা প্রভাব পড়বে না।

অনুষ্ঠানে অন্তত ১০০ জন চা-শ্রমিক ও তাদের সন্তানদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ পেয়ে চা-শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো


  বিষয়:   জ্বালানি  দাম বাড়ানো  পরিকল্পনা  বাণিজ্যমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: