ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকশা চালক নিহত, আহত ১০

বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে যাত্রীবাহী বাস, পরিবহন ও রিকশার ত্রিমুখী সংঘর্ষে রিকশা চালক মোশারফ হোসেন (৬০) ঘটনাস্থলেই নিহত হয়েছে।নিহত মোশারফ উজিরপুরের

2026-07-24T19:46:15+00:00
2026-07-24T19:46:15+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকশা চালক নিহত, আহত ১০
বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৭:৪৬ পিএম 
প্রতীকী ছবি
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে যাত্রীবাহী বাস, পরিবহন ও রিকশার ত্রিমুখী সংঘর্ষে রিকশা চালক মোশারফ হোসেন (৬০) ঘটনাস্থলেই নিহত হয়েছে।

নিহত মোশারফ উজিরপুরের জয়শ্রী এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরো কমপক্ষে ১০ জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মহাসড়কের জয়শ্রী সাজু পাম্পের সামনে ঢাকাগামী বিএমএফ পরিবহনের একটি বাস ও বরিশালগামী সেবা নামের একটি বাসের সংঘর্ষ হয়।

এসময় বিএমএফ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ব দিয়ে যাওয়া রিকশার ওপর ওঠে যায়। এতে রিকশা চালক মোশারফ ঘটনাস্থলেই নিহত হয়।


এ ঘটনায় দুই বাস ও রিকশার যাত্রীসহ কমপক্ষে আরো ১০ জন আহত হয়েছে। আহতদের উজিরপুর ও বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত যানবাহন জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/জেডি 



  বিষয়:   ঢাকা  বরিশাল  মহাসড়ক  ত্রিমুখী সংঘর্ষ  রিকশা চালক  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: