বিয়ের জন্য ১১ বছর পর দেশে ফিরে দেখলেন পুড়ে ছাই স্বপ্নের বাড়ি

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

দীর্ঘ ১১ বছর সৌদি আরবে প্রবাসজীবন কাটিয়ে বিয়ে করার স্বপ্ন নিয়ে দেশে ফিরে দেখলেন, দুর্বৃত্তের দেয়াআগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে

2026-07-24T19:40:05+00:00
2026-07-24T19:58:40+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ
বিয়ের জন্য ১১ বছর পর দেশে ফিরে দেখলেন পুড়ে ছাই স্বপ্নের বাড়ি
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৭:৪০ পিএম  আপডেট: ২৪.০৭.২০২৬ ৭:৫৮ পিএম
ঘরের সবকিছু আগুনে ভস্মীভূত হয়ে যায়। ছবি: সময়ের আলো
দীর্ঘ ১১ বছর সৌদি আরবে প্রবাসজীবন কাটিয়ে বিয়ে করার স্বপ্ন নিয়ে দেশে ফিরে দেখলেন, দুর্বৃত্তের দেয়া আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বিশারীঘাটা গ্রামের লোকমান শেখের ছেলে সৌদি প্রবাসী ইমরান শেখ ও তার ভাই রুমান শেখের বসতঘরে এই ঘটনা ঘটে।

জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় বাড়িতে কেউ ছিলেন না। ইমরানের ছোট ভাই আমিনুর শেখ স্ত্রীকে নিয়ে মোরেলগঞ্জ বাজারে ছিলেন। প্রতিবেশীরা মোবাইল ফোনে আগুন লাগার খবর দিলে তিনি দ্রুত বাড়িতে ফিরে দেখেন, ঘরটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে।

আমিনুর শেখ বলেন, স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ঘরের সবকিছু আগুনে ভস্মীভূত হয়ে যায়। পরিবারের দাবি, নগদ টাকা, স্বর্ণালংকার, টেলিভিশন, ফ্রিজ, আসবাবপত্র এবং ইমরানের বিয়ের জন্য কেনা বিভিন্ন সামগ্রীসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


তার অভিযোগ, আগুন লাগার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না এবং বৈদ্যুতিক মিটারও অক্ষত রয়েছে। তাই তাদের ধারণা, বাড়ির পেছনের দিক থেকে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দিয়েছে।

আমিনুরের স্ত্রী চাদনী বেগম বলেন, আগুনে সবকিছু হারিয়ে এখন প্রতিবেশীদের সহায়তায় চলতে হচ্ছে। দুই দিন ধরে নিজেদের রান্নাও বন্ধ রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/এমকে


  বিষয়:   পুড়ে ছাই  বাগেরহাট  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: