জমিতে সার দিতে গিয়ে কৃষক নিখোঁজ, পরদিন মিলল ক্ষতবিক্ষত মরদেহ

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

সারাদেশ

ফসলি জমিতে সার দিতে যাওয়ার পর নিখোঁজ হওয়া এক কৃষকের মরদেহ একদিন পর মাঠ থেকে উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২৪ জুলাই)

2026-07-24T18:10:21+00:00
2026-07-24T18:13:41+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ
জমিতে সার দিতে গিয়ে কৃষক নিখোঁজ, পরদিন মিলল ক্ষতবিক্ষত মরদেহ
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৬:১০ পিএম  আপডেট: ২৪.০৭.২০২৬ ৬:১৩ পিএম
স্থানীয়রা মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেন। ছবি: সময়ের আলো
ফসলি জমিতে সার দিতে যাওয়ার পর নিখোঁজ হওয়া এক কৃষকের মরদেহ একদিন পর মাঠ থেকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের ওসমানপুর বিশ্বাসপাড়ার কাটাখালী মাঠ থেকেসকালে হাসেম আলী (৫৫) নামে এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত রস্তম মণ্ডলের ছেলে।

পরিবার ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের ফসলি জমিতে সার দিতে যান হাসেম আলী। সন্ধ্যার পরও তিনি বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে রাতভর তার কোনো সন্ধান মেলেনি।

শুক্রবার সকালে স্থানীয়রা মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেন। 


পরে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্ত্রী তাহমিনা জানান, বৃহস্পতিবার বিকেলে জমিতে যাওয়ার পর থেকেই তার স্বামীর কোনো খোঁজ পাওয়া যায়নি। সকালে মাঠে গিয়ে তিনি স্বামীর মরদেহ দেখতে পান।

পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, মরদেহের পেট ও উরুর কিছু অংশে থাকা ক্ষত বন্য প্রাণীর আক্রমণ কিংবা দীর্ঘ সময় মাঠে পড়ে থাকার কারণে হয়ে থাকতে পারে। 

তবে এটি মৃত্যুর আগে না পরে হয়েছে, কিংবা মৃত্যুর প্রকৃত কারণ কী, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি দুর্ঘটনা, বন্য প্রাণীর আক্রমণ নাকি অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সময়ের আলো/এমকে


  বিষয়:   কৃষক  নিখোঁজ  মরদেহ  উদ্ধার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: