বিয়ের পিঁড়িতে জাতীয় দলের পেসার নাহিদ রানা

ক্রীড়া ডেস্ক

খেলা

অস্ট্রেলিয়া সফরে যাওয়া হচ্ছে না বাংলাদেশ দলের পেসার নাহিদ রানার। এই গুরুত্বপূর্ণ সিরিজের আগে বাংলাদেশ দলে এক বড় ধাক্কা লেগেছে।

2026-07-24T22:29:52+00:00
2026-07-24T22:29:52+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
খেলা
বিয়ের পিঁড়িতে জাতীয় দলের পেসার নাহিদ রানা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১০:২৯ পিএম 
ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়া সফরে যাওয়া হচ্ছে না বাংলাদেশ দলের পেসার নাহিদ রানার। এই গুরুত্বপূর্ণ সিরিজের আগে বাংলাদেশ দলে এক বড় ধাক্কা লেগেছে। ইনজুরির কারণে এই সফরে থাকা হচ্ছে না দ্রুতগতির পেসার নাহিদ রানার। 

নাহিদের সাইড স্ট্রেইনের স্ক্যান রিপোর্টে গ্রেড টু ধরা পড়েছে। যা সেরে উঠতে সময় লাগবে মাস খানেকের বেশি। যেহেতু পুনর্বাসন চলাকালীন তিনি বল করার মতো ফিট থাকবেন না, তাই অজিদের বিপক্ষে টেস্ট সিরিজটিতে তাকে বাদ দিয়েই দল সাজাতে হচ্ছে নির্বাচকদের।


মাঠের বাইরে ছিটকে গেলেও ব্যক্তিগত জীবনে সুখবর নিয়ে এলেন তরুণ এই গতিদানব। খেলার এই অনাকাঙ্ক্ষিত ফাঁকা সময়ে জীবনের নতুন দ্বিতীয় ইনিংস শুরু করলেন তিনি। বৃহস্পতিবার (২৩ জুলাই) পারিবারিকভাবে বিয়ের পিঁড়িতে বসেছেন নাহিদ রানা।

সময়ের আলো/আআ


  বিষয়:   বিয়ের পিঁড়িতে জাতীয় দলের পেসার নাহিদ রানা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: