মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৫৮ ব্যাটালিয়নের

2026-07-25T10:41:09+00:00
2026-07-25T10:41:09+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ
মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০:৪১ এএম 
মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইনের চেষ্টা, ব্যার্থ হয়ে তারা শূন্যরেখা বসে আছেন। ছবি : সময়ের আলো
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৫৮ ব্যাটালিয়নের সদস্যদের তাৎক্ষণিক ও জোরালো পদক্ষেপে সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে মহেশপুর উপজেলার সামন্তা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৫৫/এমপি সংলগ্ন গেট দিয়ে ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা ৪ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট ৬ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করেন। বিষয়টি বিজিবির টহল দলের নজরে আসলে সামন্তা বিওপির সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফের ওই অপচেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৩০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।


মহেশপুর ব্যাটালিয়ন সূত্র জানায়, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার বিষয়ে বিএসএফকে আনুষ্ঠানিকভাবে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্ত এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থানে থেকে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রেখেছে।

এ বিষয়ে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, বাংলাদেশের সীমান্ত সুরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। সীমান্ত দিয়ে কাউকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। পুশইন কিংবা অনুপ্রবেশের যেকোনো অপচেষ্টা বিজিবি কঠোরভাবে প্রতিহত করবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   মহেশপুর  সীমান্ত  পুশইন  সময়ের আলো  ঝিনাইদহ  খুলনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: