রাজধানীতে প্রকাশ্যে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

রাজধানীর মাতুয়াইলে শামসুদ্দিন খান ওরফে কালাম নামের এক বিএনপি নেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

2026-07-25T11:01:05+00:00
2026-07-25T11:01:05+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
বিবিধ
রাজধানীতে প্রকাশ্যে বিএনপি নেতাকে ছুরিকাঘাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১:০১ এএম 
প্রতীকী ছবি
রাজধানীর মাতুয়াইলে শামসুদ্দিন খান ওরফে কালাম নামের এক বিএনপি নেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। আহত কালামকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ঢাকা মহানগর দক্ষিণ ৬৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক।  

পরিবার দাবি করেন, সন্ত্রাসী রাকিব হোসেন ও তার সহযোগীরা মিলে কালামকে ছুরিকাঘাত করেন। রাকিব কিছুদিন আগে জামিনে কারামুক্ত হন বলে জানিয়েছে পুলিশ।  

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, কালাম মাতুয়াইল মেডিকেল রোডের শামীমবাগের বাসিন্দা। জুমার নামাজ পড়ার প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হলে দুপুর ১২টার দিকে রাকিবসহ তিন সন্ত্রাসী শামীমবাগ কালভার্টের দক্ষিণ পাশে কালামের পথরোধ করেন। একপর্যায়ে রাকিব তার পিঠে ছুরি ঢুকিয়ে পালিয়ে যান।

পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় কালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচার করে চিকিৎসকেরা তার শরীর থেকে ছুরিটি বের করেন। 

কালামের স্ত্রী শামসুন নাহার প্রথম আলোকে বলেন, তার স্বামী আবাসন নির্মাণ ব্যবসায়ী। এর আগে রাকিবের নেতৃত্বে সন্ত্রাসীরা চাঁদার জন্য তার স্বামীর ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরও চালিয়েছিল।

কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সজীব কুমার বাড়ৈ বলেন, হামলাকারী রাকিবের বিরুদ্ধে অন্তত চারটি মামলা রয়েছে। একটি মামলায় গ্রেফতার হয়ে তিনি কারাগারে গিয়েছিলেন। কিছুদিন আগে জামিনে মুক্তি পান তিনি।  

পুলিশের এই কর্মকর্তা বলেন, কালাম এলাকার একটি ঘটনা নিয়ে সালিস বৈঠক ডেকে রাকিবের বিচার করেছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে রাকিব তাকে ছুরিকাঘাত করতে পারেন। হামলাকারীকে গ্রেফতারে অভিযান চলছে। 

সময়ের আলো/জেডি 



  বিষয়:   রাজধানী  প্রকাশ্য  বিএনপি  নেতা  ছুরিকাঘাত 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: