ফেসবুকে এবার ফ্রিতেই ভেরিফায়েড ব্যাজ, যেভাবে পাবেন

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

ফেসবুক ব্যবহারকারীদের জন্য ‘ফেসবুক ভেরিফায়েড’ নামে নতুন একটি সুবিধা চালু করতে যাচ্ছে মেটা। নির্দিষ্ট শর্ত পূরণ করলে এই সেবার মাধ্যমে

2026-07-25T13:51:45+00:00
2026-07-25T13:52:37+00:00
 
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রযুক্তি
ফেসবুকে এবার ফ্রিতেই ভেরিফায়েড ব্যাজ, যেভাবে পাবেন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১:৫১ পিএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ১:৫২ পিএম
প্রথম ধাপে বিশ্বের কয়েকটি দেশে ‘ফেসবুক ভেরিফায়েডের’ নতুন এ সুবিধা চালু করা হবে। ছবি : সংগৃহীত
ফেসবুক ব্যবহারকারীদের জন্য ‘ফেসবুক ভেরিফায়েড’ নামে নতুন একটি সুবিধা চালু করতে যাচ্ছে মেটা। নির্দিষ্ট শর্ত পূরণ করলে এই সেবার মাধ্যমে কোনো ধরনের অর্থ পরিশোধ ছাড়াই ভেরিফায়েড ব্যাজ পাওয়া যাবে। ভুয়া অ্যাকাউন্ট কমানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া পরিচয় সহজে শনাক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

নতুন এ ব্যবস্থায় ভেরিফিকেশনের জন্য ব্যবহারকারীকে একটি ছোট্ট সেলফি ভিডিও জমা দিতে হবে। এরপর মেটার স্বয়ংক্রিয় প্রযুক্তি ভিডিওটির সঙ্গে প্রোফাইল ছবির মিল যাচাই করে পরিচয় নিশ্চিত করবে। সব তথ্য সঠিক থাকলে, কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাউন্টে ভেরিফায়েড ব্যাজ যুক্ত হবে।


তবে, এ সুবিধা সবার জন্য নয়। আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি অ্যাকাউন্টে প্রতারণা, ভুয়া তথ্য প্রচার বা কমিউনিটি নীতিমালা লঙ্ঘনের ইতিহাস থাকলে আবেদন বাতিল হতে পারে।

প্রথম পর্যায়ে ভেরিফায়েড ব্যাজটি ব্যবহারকারীর প্রোফাইল, গ্রুপ, মার্কেটপ্লেস এবং ফেসবুক ডেটিং সেবায় প্রদর্শিত হবে। পরবর্তী সময়ে ফিডের পোস্টেও এটি দেখানোর পরিকল্পনা রয়েছে। একবার পরিচয় যাচাই সম্পন্ন হলে, পুরো ফেসবুক প্ল্যাটফর্মেই এই ব্যাজ দেখা যাবে।

মেটা জানিয়েছে, নতুন এই সেবা তাদের বিদ্যমান মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশনের বিকল্প নয়। কারণ মেটা ভেরিফায়েড একটি অর্থের বিনিময়ে পাওয়া সেবা, যেখানে অতিরিক্ত গ্রাহক সহায়তা ও বিভিন্ন প্রিমিয়াম সুবিধা দেওয়া হয়। অন্যদিকে, ফেসবুক ভেরিফায়েডের উদ্দেশ্য শুধু ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করা। এতে কোনো অতিরিক্ত গ্রাহক সহায়তা বা প্রিমিয়াম সুবিধা থাকবে না।

প্রথম ধাপে বিশ্বের কয়েকটি দেশে এ সুবিধা চালু করা হবে। পরে ধাপে ধাপে অন্যান্য দেশেও এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

মেটার প্রত্যাশা, এ উদ্যোগ ফেসবুককে আরও নিরাপদ, নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।

সময়ের আলো/মহু
  বিষয়:   ফেসবুক  ভেরিফায়েড ব্যাজ  প্রযুক্তি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: