ভিডিও পোস্ট করলেই ৩ হাজার ডলার!

প্রযুক্তির আলো ডেস্ক

প্রযুক্তি

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ভিডিও নির্মাতাদের জন্য বড় খবর দিচ্ছে । নির্মাতাদের মানসম্পন্ন কনটেন্ট তৈরিতে উৎসাহিত

2026-10-25T13:00:52+00:00
2026-10-25T13:02:05+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
প্রযুক্তি
ভিডিও পোস্ট করলেই ৩ হাজার ডলার!
প্রযুক্তির আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:০০ পিএম  আপডেট: ২৫.১০.২০২৬ ১:০২ পিএম
‘ভিডিও কিকস্টার্ট বোনাস’ নামের একটি বিশেষ কর্মসূচি চালু করেছে এক্স। ছবি : সংগৃহীত
ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ভিডিও নির্মাতাদের জন্য বড় খবর দিচ্ছে । নির্মাতাদের মানসম্পন্ন কনটেন্ট তৈরিতে উৎসাহিত করতে প্ল্যাটফর্মটি চালু করেছে ‘ভিডিও কিকস্টার্ট বোনাস’ নামের একটি বিশেষ কর্মসূচি। এই প্রোগ্রামের অধীনে নির্ধারিত শর্ত পূরণ করে ৩০ দিনে ১৫টি মৌলিক ভিডিও পোস্ট করলেই পাওয়া যাবে ৩ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৬৯ হাজার টাকা)।

সাধারণত বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিওর ভিউ বা লাইকের ওপর ভিত্তি করে আয় নির্ধারিত হয়। কিন্তু এক্সের এই নতুন বোনাস কর্মসূচির বড় সুবিধা হলো- এখানে নির্দিষ্টসংখ্যক ভিউ বা লাইক পাওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। কেবল নিয়ম মেনে মৌলিক ভিডিও পোস্ট করলেই মিলবে এই অর্থ। 

বোনাস পাওয়ার শর্তাবলি 

ভিডিওর সংখ্যা ও সময়সূচি : ৩০ দিনের মধ্যে অন্তত ১৫টি ভিডিও পোস্ট করতে হবে, তবে অবশ্যই ভিন্ন ভিন্ন দিনে। এক দিনে একাধিক ভিডিও হিসাবভুক্ত হবে না।


ভিডিওর ধরন ও দৈর্ঘ্য : ভিডিওগুলো ভার্টিক্যাল বা খাড়াভাবে ধারণ করা হতে হবে এবং দৈর্ঘ্য হতে হবে ৩ মিনিটের কম।

মৌলিক কনটেন্ট : সম্পূর্ণ নিজস্ব ও মৌলিক কনটেন্ট হতে হবে। অন্য প্ল্যাটফর্মে প্রকাশিত নিজেদের ভিডিও পোস্ট করা যাবে, তবে তাতে কোনো ধরনের ওয়াটারমার্ক থাকা চলবে না। অন্যের ভিডিও বা কপিরাইটযুক্ত কনটেন্ট দিলে বোনাস মিলবে না।

কারা ও কীভাবে অংশ নিতে পারবেন

কর্মসূচিটি আপাতত সবার জন্য উন্মুক্ত নয়; এক্স এটি পরীক্ষামূলকভাবে চালু করেছে। শুধু এক্সের কাছ থেকে সরাসরি আমন্ত্রণ পাওয়া নির্মাতারা এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। আমন্ত্রণপ্রাপ্তদের ৩০ অক্টোবরের মধ্যে এক্সের ‘ক্রিয়েটর স্টুডিও’র ‘প্রোগ্রামস’ সেকশনে গিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, এক্সের প্রচলিত ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস’ প্রোগ্রামে যুক্ত হতে প্রিমিয়াম সাবস্ক্রিপশন, ন্যূনতম ৫০০ ভেরিফায়েড অনুসারী ও নির্দিষ্ট ইমপ্রেশনের প্রয়োজন হয়। তবে এই নতুন ‘ভিডিও কিকস্টার্ট বোনাস’-এর জন্য সেসব শর্ত পূরণ বাধ্যতামূলক নয়। আগামীতে এই কর্মসূচি সাধারণ সব নির্মাতার জন্য উন্মুক্ত করা হবে কি না, তা এখনও স্পষ্ট করেনি এক্স।

সময়ের আলো/প্রিন্ট/মহু
  বিষয়:   ভিডিও  এক্স  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: