ডেল টেকনোলজিসের ‘কোর সার্ভার পার্টনার অব দ্য ইয়ার’ পুরস্কার পেল স্মার্ট টেকনোলজিস

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

ডেল টেকনোলজিসের ফিসকাল ইয়ার ২০২৬-এর ‘কোর সার্ভার পার্টনার অব দ্য ইয়ার—ইমার্জিং মার্কেট’ পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

2026-10-22T14:27:05+00:00
2026-10-22T14:27:05+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রযুক্তি
ডেল টেকনোলজিসের ‘কোর সার্ভার পার্টনার অব দ্য ইয়ার’ পুরস্কার পেল স্মার্ট টেকনোলজিস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ২:২৭ পিএম 
ডেল টেকনোলজিসের ‘কোর সার্ভার পার্টনার অব দ্য ইয়ার’ পুরস্কার পেল স্মার্ট টেকনোলজিস। ছবি : সংগৃহীত
ডেল টেকনোলজিসের ফিসকাল ইয়ার ২০২৬-এর ‘কোর সার্ভার পার্টনার অব দ্য ইয়ার—ইমার্জিং মার্কেট’ পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। সার্ভার ব্যবসায় অসামান্য পারফরম্যান্স ও অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে এ পুরস্কার দেওয়া হয়।

বুধবার (২১ অক্টোবর) থাইল্যান্ডের ফুকেটে অবস্থিত ফুকেট ম্যারিয়ট রিসোর্ট অ্যান্ড স্পায় আয়োজিত ডেল টেকনোলজিস সাউথ এশিয়া পার্টনার সামিট ২০২৬ অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে ডেল টেকনোলজিসের পক্ষে উপস্থিত ছিলেন চিন ওয়াহ মাক, ম্যানেজিং ডিরেক্টর, ইমার্জিং মার্কেটস; লুকাস সল্টার, সিনিয়র ডিরেক্টর, প্রোডাক্ট অ্যান্ড সলিউশনস সেলস স্পেশালিস্ট; এবং তামজিদ আজাদ পার্থ, পার্টনার অ্যাকাউন্ট ম্যানেজার, চ্যানেল সেলস, ডেল বাংলাদেশ।

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক আবু মোস্তফা চৌধুরী সুজন।

পুরস্কার অর্জনের পর মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘ডেল টেকনোলজিসের কাছ থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করা স্মার্ট টেকনোলজিসের জন্য অত্যন্ত সম্মানের বিষয়। বাংলাদেশের যেসব সম্মানিত গ্রাহক ডেল সার্ভার ও আমাদের এন্টারপ্রাইজ সলিউশনের ওপর আস্থা রেখে চলেছেন, তাঁদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই স্বীকৃতি আমাদের গ্রাহক, পার্টনার এবং নিবেদিতপ্রাণ দলের সদস্যদের, যাঁদের অব্যাহত সহযোগিতা ও বিশ্বাসের ফলে এই অর্জন সম্ভব হয়েছে।’

তামজিদ আজাদ পার্থ বলেন, ‘এই আন্তর্জাতিক স্বীকৃতি ডেল টেকনোলজিসের সঙ্গে অংশীদারত্ব আরও সুদৃঢ় করা, গ্রাহকদের জন্য মূল্য সংযোজন এবং বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নে অবদান রাখার ক্ষেত্রে স্মার্ট টেকনোলজিসের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।’

সময়ের আলো/জেডআই
  বিষয়:   ডেল  স্মার্ট টেকনোলজিস  প্রযুক্তি 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: