শিক্ষার্থী আন্দোলনে শাহরুখের নীরবতা, ছবি ভাইরাল হতেই বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যে বলিউড অভিনেতা শাহরুখ

2026-07-25T17:50:15+00:00
2026-07-25T22:20:03+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
শিক্ষার্থী আন্দোলনে শাহরুখের নীরবতা, ছবি ভাইরাল হতেই বিতর্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৫:৫০ পিএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ১০:২০ পিএম
সংগৃহীত ছবি
ভারতের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যে বলিউড অভিনেতা শাহরুখ খানের নীরবতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই পরিবারের সঙ্গে লন্ডনে তার কিছু ছবি ভাইরাল হওয়ায় সেই সমালোচনা আরও জোরালো হয়েছে।

গত কয়েক দিন ধরে নিট ইস্যুতে মুখ না খোলায় বলিউডের বেশ কয়েকজন তারকা সমালোচনার মুখে পড়েছেন। তাদের মধ্যে শাহরুখ খানও রয়েছেন। সমালোচকদের প্রশ্ন, দেশের অন্যতম জনপ্রিয় এই অভিনেতা ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে সংশ্লিষ্ট এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কেন কোনো মন্তব্য করছেন না।

এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে শাহরুখ খানের কয়েকটি ছবি। সেখানে স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানের সঙ্গে লন্ডনের রাস্তায় হাঁটতে দেখা যায় তাকে। হুডি ও সানগ্লাস পরিহিত শাহরুখের সেই ছবিগুলো ভাইরাল হওয়ার পর নতুন করে শুরু হয় সমালোচনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, ‘আপনি কি লন্ডনে এতটাই ব্যস্ত যে নিট কেলেঙ্কারি নিয়ে একটা পোস্ট করলেন না?’ আরেকজন মন্তব্য করেন, ‘আপনারও তো সন্তান রয়েছে, তাই সন্তানহারা অভিভাবকদের জন্য অন্তত দুটো কথা বলতে পারতেন।’


এর আগে শুক্রবার নিট ইস্যুতে শাহরুখ খানের নামে একটি পোস্টও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে সেটি ভুয়া বলে নিশ্চিত হওয়া যায়। তবে এরপরও এ বিষয়কে কেন্দ্র করে বিতর্ক থামেনি।

জানা গেছে, সম্প্রতি ‘কিং’ সিনেমার শুটিংয়ের কাজে মেয়ে সুহানা খানকে নিয়ে লন্ডনে গেছেন শাহরুখ খান। ভাইরাল হওয়া ছবিগুলো ওই সফরের সময় তোলা বলে ধারণা করা হচ্ছে। তবে সেগুলো ঠিক কবে তোলা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে চলমান নিট আন্দোলন প্রসঙ্গে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি শাহরুখ খান। তার এই নীরবতাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা অব্যাহত রয়েছে।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   ছাত্র আন্দোলন  লন্ডন  শাহরুখ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: