‘ককরোচ’ মন্তব্যের জন্য ধন্যবাদ, বিচারপতিকে কটাক্ষ অভিজিতের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলনের অন্যতম মুখ অভিজিৎ দীপকে প্রধান বিচারপতি সূর্য কান্তকে কটাক্ষ করে বলেছেন, ‘আমাদের ককরোচ

2026-07-25T16:57:30+00:00
2026-07-25T16:57:30+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
‘ককরোচ’ মন্তব্যের জন্য ধন্যবাদ, বিচারপতিকে কটাক্ষ অভিজিতের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৪:৫৭ পিএম 
‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ছবি : সংগৃহীত
ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলনের অন্যতম মুখ অভিজিৎ দীপকে প্রধান বিচারপতি সূর্য কান্তকে কটাক্ষ করে বলেছেন, ‘আমাদের ককরোচ বলার জন্য আপনাকে ধন্যবাদ।’ তার মতে, ওই মন্তব্য না এলে তিনি দেশে ফিরতেন না এবং এই আন্দোলনেরও জন্ম হতো না।

শনিবার (২৫ জুলাই) দিল্লির যন্তর মন্তরে সমর্থকদের উদ্দেশে বক্তব্যে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ বলেন, প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি মন্তব্যই আন্দোলনের সূচনা ঘটায়। 

তিনি বলেন, ‘তিনি যদি আমাদের ককরোচ না বলতেন, তাহলে আমি ভারতে ফিরতাম না, এই আন্দোলনও শুরু হতো না।’

গত ১৫ মে সুপ্রিম কোর্টে সিনিয়র অ্যাডভোকেট মনোনয়ন সংক্রান্ত এক শুনানিতে সূর্য কান্ত মন্তব্য করেছিলেন, ‘চাকরি না পাওয়া তরুণরা ককরোচের মতো ঘুরে বেড়াচ্ছে।’ 

পরে তিনি ব্যাখ্যা দেন, মন্তব্যটি বেকার তরুণদের উদ্দেশে নয়, ভুয়া আইন ডিগ্রিধারীদের প্রসঙ্গে করা হয়েছিল। তবে সেই ব্যাখ্যা বিতর্ক থামাতে পারেনি এবং মন্তব্যটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।


এর পরদিন যুক্তরাষ্ট্রের বোস্টনে থাকা ভারতীয় শিক্ষার্থী অভিজিৎ দীপকে এক ব্যঙ্গাত্মক পোস্টে ‘ককরোচ জনতা পার্টি’ গঠনের ঘোষণা দেন। পরে তিনি ভারতে ফিরে যন্তর মন্তরে আন্দোলনের নেতৃত্ব দেন।

নিট-ইউজি প্রশ্নফাঁস ইস্যুতে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগই ছিল আন্দোলনের প্রধান দাবি। শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশন আন্দোলনকে আরও গতি দেয়। 

সরকার পরীক্ষা সংস্কার, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা না করার আশ্বাস এবং আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ বিবেচনার প্রতিশ্রুতি দেওয়ার পরও আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় থাকেন।

অবশেষে ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে জানান, ‘শিক্ষার্থীদের ভবিষ্যতের স্বার্থ বিবেচনায় আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’


সূত্র: হিন্দুস্তান টাইমস


সময়ের আলো/এমকে


  বিষয়:   সূর্য কান্ত  অভিজিৎ দীপকে  ধর্মেন্দ্র প্রধান  সোনম ওয়াংচুক  পদত্যাগ  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: