‘অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতাই সংকটের স্থায়ী সমাধান’

নড়াইল প্রতিনিধি

রাজনীতি

জনগণ যদি নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি নাগরিক দায়িত্বও যথাযথভাবে পালন করে, তবেই দেশের বিদ্যমান নানা সংকট ও সমস্যার

2026-07-25T21:59:20+00:00
2026-07-25T21:59:20+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
রাজনীতি
নড়াইলে হাসনাত আবদুল্লাহ
‘অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতাই সংকটের স্থায়ী সমাধান’
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৯:৫৯ পিএম 
নড়াইল টার্মিনাল মুক্তমঞ্চে এনসিপির পথসভায় হাসনাত আবদুল্লাহ। ছবি : সময়ের আলো
জনগণ যদি নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি নাগরিক দায়িত্বও যথাযথভাবে পালন করে, তবেই দেশের বিদ্যমান নানা সংকট ও সমস্যার স্থায়ী সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

শনিবার (২৫ জুলাই) বিকেলে নড়াইল টার্মিনাল মুক্তমঞ্চে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা ও পথসভা’য় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জুলাই আন্দোলনের চেতনা ধরে রাখা এবং রাষ্ট্র সংস্কারের রূপরেখা বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি বর্তমানে সারা দেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে। এর অংশ হিসেবে আমরা প্রতিটি উপজেলায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করছি এবং তাদের দাবি-দাওয়া শুনছি।’


দেশের বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে তিনি জনগণকে নিজ নিজ নাগরিক অধিকারের পাশাপাশি রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালনে সচেতন হওয়ার আহ্বান জানান।

পথসভায় এনসিপির অন্যান্য বক্তারা বলেন, দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন এবং জনমতের প্রতিফলন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পুলিশ প্রশাসন ও বিচারব্যবস্থার আমূল সংস্কার এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষা জোরদারের দাবি জানান তারা।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এনসিপির নেতা ড. মাহমুদা মিতু, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনাইদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হকসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।


সময়ের আলো/এমকে


  বিষয়:   হাসনাত আবদুল্লাহ  এনসিপি  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: