ভারতে এবার ৬৫০ বছরের পুরনো মসজিদকে মন্দির দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতে উত্তরপ্রদেশের বাবরি মসজিদ ও জ্ঞানবাপীর ঘটনার পর এবার পশ্চিমবঙ্গের মালদহে প্রায় ৬৫০ বছরের পুরোনো ঐতিহাসিক ‘আদিনা মসজিদ’ ঘিরে তীব্র

2026-07-26T08:30:52+00:00
2026-07-26T08:30:52+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ভারতে এবার ৬৫০ বছরের পুরনো মসজিদকে মন্দির দাবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৮:৩০ এএম 
আদিনা মসজিদ। সংগৃহীত ছবি
ভারতে উত্তরপ্রদেশের বাবরি মসজিদ ও জ্ঞানবাপীর ঘটনার পর এবার পশ্চিমবঙ্গের মালদহে প্রায় ৬৫০ বছরের পুরোনো ঐতিহাসিক ‘আদিনা মসজিদ’ ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। হিন্দু ডানপন্থি সংগঠন ‘আদিনাথ পুরাতন শিব মন্দির’ মসজিদটিকে প্রাচীন মন্দির হিসেবে দাবি করে চত্বরের বাইরে বড় ধরনের শিবলিঙ্গ স্থাপনের ঘোষণা দিয়েছে। এক বিজেপি নেতার নেতৃত্বাধীন সংগঠনটির এই পদক্ষেপ রাজ্য রাজনীতিতে নতুন করে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। 

ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের (এএসআই) তথ্য অনুযায়ী, মালদহের পান্ডুয়ায় অবস্থিত এই আদিনা মসজিদটি ১৩৭৩ সালে সুলতান সিকান্দার শাহ নির্মাণ করেন। মধ্যযুগে এটি উপমহাদেশের বৃহত্তম মসজিদগুলোর একটি হিসেবে পরিচিত ছিল। 

তবে বিজেপি ও সমমনা সংগঠনগুলোর দাবি, আদিনাথ মন্দিরের ধ্বংসাবশেষ ও সেখানে থাকা হিন্দু-বৌদ্ধ ধর্মীয় প্রতীক ব্যবহার করে এটি তৈরি করা হয়েছিল। পূর্বে বিজেপিদলীয় রাজ্যসভার সদস্য সমীক ভট্টাচার্য বিষয়টি নিয়ে লোকসভায় আলোচনার সূচনা করেছিলেন।

ইতোমধ্যেই মসজিদ চত্বরের পাশে পূজা-অর্চনা শুরু করেছে উক্ত সংগঠনটি। পাশাপাশি এএসআই-এর বিস্তারিত প্রতিবেদন চেয়ে তারা খুব শিগগিরই কলকাতা হাইকোর্টে আইনি আবেদনের কথা জানিয়েছে। 


অন্যদিকে, এই ঘটনার কড়া সমালোচনা করেছে ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই-এম)। সিপিআই-এম নেতা মহম্মদ সেলিম অভিযোগ করে বলেন, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা হাসিল ও সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির উদ্দেশ্যেই বিজেপি এবং আরএসএস এই বিতর্ক উসকে দিচ্ছে।

সময়ের আলো/জেডি 



  বিষয়:   ভারত  ৬৫০ বছর  পুরনো মসজিদ  মন্দির  দাবি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: