ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করল কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় অংশ নেওয়ার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে কুয়েত। দেশটির যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত শেখা আল-জেইন আল-সাবাহ এ বিষয়ে প্রকাশিত

2026-07-26T10:55:14+00:00
2026-07-26T10:55:42+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করল কুয়েত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১০:৫৫ এএম  আপডেট: ২৬.০৭.২০২৬ ১০:৫৫ এএম
সংগৃহীত ছবি
ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় অংশ নেওয়ার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে কুয়েত। দেশটির যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত শেখা আল-জেইন আল-সাবাহ এ বিষয়ে প্রকাশিত একটি সংবাদকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন।

রোববার কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কুনা জানায়, ওয়াল স্ট্রিট জার্নাল–এর সম্পাদকীয় বোর্ডের কাছে পাঠানো এক চিঠিতে রাষ্ট্রদূত শেখা আল-জেইন আল-সাবাহ ওই প্রতিবেদনের প্রতিবাদ জানান।

চিঠিতে তিনি বলেন, ‘এই দাবি সম্পূর্ণ এবং নিঃসন্দেহে ভিত্তিহীন।’

তিনি আরও স্পষ্ট করেন, কুয়েত ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ নেয়নি এবং নিজেদের ভূখণ্ড, আকাশসীমা বা আঞ্চলিক জলসীমা কোনো ধরনের হামলা পরিচালনার জন্য ব্যবহারের অনুমতিও দেয়নি।

এর আগে শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে দাবি করেছিল, ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর কুয়েত ও বাহরাইন তাদের যুদ্ধবিমান পাঠিয়ে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

ইরান জানিয়েছিল, তাদের ওই হামলা ছিল দেশটির বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে পরিচালিত। তবে কুয়েত সরকার সেই অভিযোগের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা সরাসরি অস্বীকার করেছে।


সময়ের আলো/কেএইচ



  বিষয়:   সময়ের আলো  ইরান  যুক্তরাষ্ট্র  যুদ্ধ  হুতি  ইউক্রেন  ইসরায়েল  রাশিয়া  কুয়েত  সৌদি আরব  সংযুক্ত আরব আমিরাত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: