‘সাবেক রাষ্ট্রপতি আইন অনুযায়ী সব সুবিধা পাবেন’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন ও বিধি অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।রোববার (২৬ জুলাই)

2026-07-26T13:18:21+00:00
2026-07-26T13:18:21+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
জাতীয়
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
‘সাবেক রাষ্ট্রপতি আইন অনুযায়ী সব সুবিধা পাবেন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১:১৮ পিএম 
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন ও বিধি অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতির জন্য নির্ধারিত সব সুযোগ-সুবিধাই মো. সাহাবুদ্দিন পাবেন।’

সাবেক রাষ্ট্রপতির নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মো. সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব সুবিধা পাবেন। তার সুরক্ষায় এসএসএফ ও পিজিআরসহ ছয় মাসের একটি বিধান রয়েছে। এছাড়া পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বৈরাচারের শেষদিকে, অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের প্রায় ছয় মাস সময়ে মো. সাহাবুদ্দিন সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। এ সময়ে তিনি সংবিধান ও বিধি-বিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছেন এবং সরকার তার সহযোগিতা পেয়েছে।’


সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড ছিলেন। তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ কিংবা এ বিষয়ে আদালতে কোনো মামলা করা যায় না। এর বাইরে কোনো সময়ে যদি কেউ কোনো বক্তব্য দিয়ে থাকে, সেটিতে তাদের স্বাধীনতা আছে। তবে আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় এখানে দেখিনি।’

এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হলেও সেগুলো সরকারের বিবেচনায় নেওয়ার মতো নয় বলে জানান তিনি।


সময়ের আলো/এমকে


  বিষয়:   স্বরাষ্ট্রমন্ত্রী  সালাহউদ্দিন আহমদ  রাষ্ট্রপতি  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: