রাতের আঁধারে পশ্চিম তীরের মসজিদে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিনের ইসলায়েল অধিকৃত পশ্চিম তীরে আবারও সহিংসতার ঘটনা ঘটেছে। ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, নাবলুসের দক্ষিণে কুসরা গ্রামে রাতের আঁধারে একটি মসজিদে

2026-07-26T14:01:37+00:00
2026-07-26T14:01:52+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
দখলদার ইসরায়েলিদের তাণ্ডব
রাতের আঁধারে পশ্চিম তীরের মসজিদে আগুন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ২:০১ পিএম  আপডেট: ২৬.০৭.২০২৬ ২:০১ পিএম
রাতের আঁধারে একটি মসজিদে আগুন ধরিয়ে দেয় দখলদার ইসরায়েলিরা। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের ইসলায়েল অধিকৃত পশ্চিম তীরে আবারও সহিংসতার ঘটনা ঘটেছে। ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, নাবলুসের দক্ষিণে কুসরা গ্রামে রাতের আঁধারে একটি মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে দখলদার ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। 

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হামলাকারীরা মসজিদের দেয়ালে হিব্রু ভাষায় ‘বেনায়াহুর প্রতিশোধ’ লিখে গ্রাফিতি এঁকে দেয়। পাশাপাশি ইহুদিদের ডেভিড তারকা ও কিছু বার্তা স্প্রে-পেইন্ট করে রেখে যায়।

ধারণা করা হচ্ছে, শুক্রবার ফিলিস্তিনি গ্রামে সংঘর্ষে ইসরায়েলি বেসামরিক নিরাপত্তা দলের সদস্য বেনায়াহু মেলেতের নিহতের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়ে থাকতে পারে।


ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এলাকাটিতে প্রবেশের আগে ইসরায়েলিরা সেনাবাহিনীর সঙ্গে কোনো ধরনের সমন্বয় করেনি। তাদের দাবি, এলাকাটি ইসরায়েলিদের জন্য নিষিদ্ধ ছিল।

ফিলিস্তিনিদের অভিযোগ, প্রাণঘাতী সংঘর্ষের আগে ইসরায়েলিরাই ওই গ্রামে হামলা চালিয়েছিল।


সময়ের আলো/এমকে


  বিষয়:   পশ্চিম তীর  ইসরায়েলি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: