ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে যুক্তরাজ্যও হবে বৈধ লক্ষ্যবস্তু : আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে যুক্তরাজ্য, উপসাগরীয় দেশগুলো বা অন্য যেকোনো দেশকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা

2026-07-26T13:51:29+00:00
2026-07-26T13:51:29+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে যুক্তরাজ্যও হবে বৈধ লক্ষ্যবস্তু : আইআরজিসি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১:৫১ পিএম 
সংগৃহীত ছবি
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে যুক্তরাজ্য, উপসাগরীয় দেশগুলো বা অন্য যেকোনো দেশকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

রোববার (২৬ জুলাই) তাসনিম বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেন, সম্ভাব্য সব পরিস্থিতি মোকাবিলায় ইরান আগেই নির্দিষ্ট পরিকল্পনা প্রস্তুত করে রেখেছে।

তিনি বলেন, ‘যুক্তরাজ্য, উপসাগরীয় দেশ বা অন্য যেকোনো দেশ যদি এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সমর্থন করে, তাহলে তারা আমাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।’

মোহেব্বির দাবি, সম্প্রতি যুক্তরাষ্ট্রের বি-১ বোমারু বিমান যুক্তরাজ্যের বিমানঘাঁটি ব্যবহার করেছে। তিনি বলেন, ‘যদি তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখে, তাহলে তারা আমাদের জন্য নিশ্চিত ও বৈধ লক্ষ্যবস্তু হবে।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি সম্ভাব্য পরিস্থিতির জন্য আমাদের আলাদা পরিকল্পনা রয়েছে।’

তবে আইআরজিসির এসব দাবির বিষয়ে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং ইরানের বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


সময়ের আলো/কেএইচ

  বিষয়:   সময়ের আলো  ইরান  যুক্তরাষ্ট্র  যুদ্ধ  হুতি  ইউক্রেন  ইসরায়েল  রাশিয়া 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: