ময়মনসিংহে দিন দিন বেড়েই চলছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। শনিবার (২৫ জুলাই) সকাল থেকে রোববার (২৬ জুলই) সকাল পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে চিকিৎসাধীন মোট ৬৫ শিশুর মৃত্যু হলো।
গত ২৫ জুলাই বিকেলে নেত্রকোনার কলমাকান্দা থেকে হামের লক্ষণ নিয়ে ৯ বছরের ছেলে শিশু হাসপাতালে ভর্তি হয়। শিশুটি শনিবার (২৬ জুলাই) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শিশুটির হাম ছাড়াও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে ১৯ শিশু। সেইসঙ্গে এক শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে এখন চিকিৎসাধীন রয়েছে ৭৯ শিশু। গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৩ হাজার ১৪ শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২ হাজার ৮৭০ শিশু।
সময়ের আলো/জোই