গাজীপুরে অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবককে গাছে বেঁধে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরে অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে জুয়েল (২৫) নামের এক যুবককে গাছে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৬

2026-07-26T18:33:07+00:00
2026-07-26T18:55:33+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গাজীপুরে অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবককে গাছে বেঁধে কুপিয়ে হত্যা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৬:৩৩ পিএম  আপডেট: ২৬.০৭.২০২৬ ৬:৫৫ পিএম
সংগৃহীত ছবি
গাজীপুরে অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে জুয়েল (২৫) নামের এক যুবককে গাছে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৬ জুলাই) দুপুরে মহানগরীর পূবাইল থানার ৪১ নম্বর ওয়ার্ডের খিলগাঁও এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত জুয়েল ওই এলাকার বাসিন্দা মো. জুলমত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল কিছুদিন আগে নিজ এলাকার রুস্তম আলীর অটোরিকশা থেকে চারটি ব্যাটারি চুরি করেছিলেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করা হয়। কিন্তু রোববার দুপুরে আগের ওই ঘটনার জের ধরে জুয়েলকে পুনরায় চোর আখ্যা দিয়ে কয়েকজন ব্যক্তি আটক করেন। এরপর তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।


একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা সবাই পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   গাজীপুর  অটোরিকশা  ব্যাটারি চুরি  যুবক  গাছে বেঁধে  কুপিয়ে হত্যা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: