জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তির আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির নতুন ইউনিট জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তির আত্মপ্রকাশ হয়েছে। শুক্রবার (২৫

2026-07-26T19:32:42+00:00
2026-07-26T19:32:42+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
রাজনীতি
জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তির আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৭:৩২ পিএম 
ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির নতুন ইউনিট জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তির আত্মপ্রকাশ হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর বাংলামোটরের নেভি গলিতে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি কমিটি ঘোষণা করেন। এতে ফয়সাল আহমেদকে আহ্বায়ক এবং মুহাম্মদ ওবায়দুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটিতে ফরিদুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ওহিদুল ইসলাম ও মুহাম্মদ জয়নাল যুগ্ম আহ্বায়ক হয়েছেন। সুমন রহমান সালেহ সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং মুহাম্মদ রাজু, সাকা নূর ও দিলরুবা বেগম যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন।

জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আহমেদ ইসহাক নতুন ইউনিটের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংগঠনটির মুখ্য সংগঠক করা হয়েছে মুহাম্মদ হানিফ মিয়াকে। সংগঠক হিসেবে রয়েছেন মুহাম্মদ সানোয়ার, মো. রফিক, মো. হুমায়ুন, আলাউদ্দিন খান, মোরশেদ আলম, আনোয়ার হোসেন, মো. শাহজালাল, মো. খোকন ও লিটন আকন।


এছাড়া কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছেন বাবুল শিকদার, মো. বাচ্চু, রবিউল ইসলাম, মো. বাবুল, মনির হোসেন, মো. মুরাদ, মো. হাবীব, মো. মাসুদ, মো. জুয়েল, তাসলিমা আক্তার লিপি, মো. মোস্তফা, মো. রমজান, মো. জাফর, মো. শাহজালাল, রজ্জব আলী, লোকমান হোসেন, আক্তার হোসেন ও সাদা মিয়া।

অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির পাশাপাশি দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এমপি, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি ও এসএম সাইফ মোস্তাফিজ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহার ইসলাম ফকির, সদস্য সচিব ঋয়াজ মোর্শেদ এবং মুখ্য সংগঠক আরমান হোসেন বক্তব্য দেন। পরে গণসংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

সময়ের আলো/আআ


  বিষয়:   রিকশা  ভ্যান  চালক  শক্তি  আত্মপ্রকাশ  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: