ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা, হেনস্তার অভিযোগ

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার ভিডিও নিয়ে সারাদেশে তোলপাড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়া

2026-07-26T23:57:26+00:00
2026-07-26T23:59:12+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ
ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা, হেনস্তার অভিযোগ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১১:৫৭ পিএম  আপডেট: ২৬.০৭.২০২৬ ১১:৫৯ পিএম
পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রাণী পাল। ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার ভিডিও নিয়ে সারাদেশে তোলপাড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়া দেখিয়েছেন নেটিজেনরা। এবার নিজের পক্ষেই মুখ খুললেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই প্রধান শিক্ষিকা বিউটি রাণী পাল।

রোববার (২৬ জুলাই) তিনি ও তার সহকর্মীরা গণমাধ্যমের কাছে দাবি করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি স্কুল চলাকালীন নয় বরং বরং ছুটির পরের ঘটনা।

এ সময় তিনি আসিফ ইকবাল হিরণ নামের এক প্রবাসী তরুণের বিরুদ্ধে সাইবার বুলিং এবং সামাজিক হেনস্তার অভিযোগও আনেন। তিনি জানান, হিরণ নামের ওই তরুণ ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ‘নেতিবাচক ক্যাপশনে’ তার ভিডিও ছড়িয়ে দিয়েছেন। 

শিক্ষিকার দাবি, আসিফ ইকবাল হিরণের পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করার কারণে তিনি ক্ষিপ্ত হয়ে এই কাজ করেছেন। হিরণ তাকে ফোন করে ব্যক্তিগত প্রশ্ন (বাড়ি কোথায়, তিনি স্থানীয় কি না) করে হেনস্তা করার চেষ্টা করেন। শিক্ষিকা তাকে পোস্টটি ডিলিট করার অনুরোধ জানালেও তিনি তা করতে অস্বীকার করেন।

বিউটি রাণী পাল বলেন, আমি আসলে রিল (গানসহ ছোট ভিডিও) বানাতে জানি না। আমার এক সহকর্মীকেই বলছিলাম যে কীভাবে রিল বানায়। স্কুল ছুটির পরে স্কুলের আঙিনাতেই আমি হেঁটে গেছি আর উনি ভিডিওটা করেছেন।

এই ঘটনার পর সারা দেশের শিক্ষক সমাজ, বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই শিক্ষিকার সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার হয়েছেন। হাজারো শিক্ষিকা বিউটি রাণীর ব্যবহৃত গানটি দিয়েই ভিডিও তৈরি করে প্রতিবাদ জানাচ্ছেন।

শিক্ষিকা ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো উচিত, এভাবে সামাজিকভাবে হেনস্তা করা কাম্য নয়। তিনি শিক্ষক সুরক্ষা আইনের দাবি জানিয়ে বলেন, শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদা দিলে সমাজ সবচেয়ে বেশি নৈতিক হবে।

অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন কি না — এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে তিনি আইনি জটিলতায় না গিয়ে সারা দেশের মানুষের দেওয়া নৈতিক সমর্থনকেই তার শ্রেষ্ঠ প্রাপ্তি বলে মনে করছেন।

সময়ের আলো/আতা


  বিষয়:   ভাইরাল ভিডিও  শিক্ষিকা  হেনস্তা  অভিযোগ  সিলেট  ফেঞ্চুগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: