টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত ছিল ‘রাজনৈতিক’

ক্রীড়া ডেস্ক

খেলা

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে গত ফেব্রুয়ারি-মার্চে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি

2026-07-27T09:18:00+00:00
2026-07-27T09:18:00+00:00
 
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬
খেলা
মেহেদী হাসান মিরাজ
টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত ছিল ‘রাজনৈতিক’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:১৮ এএম 
মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে গত ফেব্রুয়ারি-মার্চে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। সেই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক কারণ ছিল বলে মন্তব্য করেছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ নিয়ে দল রোমাঞ্চিত।

বর্তমানে শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন মিরাজ। সেখানে ভারতীয় ক্রীড়া বিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম রেভস্পোর্টজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে কথা বলেন।

প্রবীণ সাংবাদিক বরিয়া মজুমদারের নেওয়া ওই সাক্ষাৎকারে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে না পারা, ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ, অধিনায়ক হিসেবে দায়িত্ব, এলপিএলে খেলা এবং আরও বিভিন্ন বিষয় নিয়ে নিজের মতামত তুলে ধরেন তিনি।

বিশ্বকাপে না খেলার বিষয়ে মিরাজ বলেন, এটা শুধু ক্রিকেটার না, সমর্থকদের জন্যও ছিল হতাশার। আমি মনে করি এটি একটি রাজনৈতিক বিষয় ছিল। এর বাইরে এ নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই।


টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর মধ্যে তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইয়ে। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে অন্তর্বর্তীকালীন সরকার আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানায়। তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করলে বাংলাদেশ সরকার দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়। পরে বিসিবিও সেই সিদ্ধান্ত মেনে নেয়।

সে সময় সরকার ও বিসিবি নিরাপত্তা ইস্যুর কথা সামনে আনলেও আইসিসি স্বাধীনভাবে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি নিয়ে তদন্ত করে। তদন্তে কোনো হুমকির প্রমাণ না পাওয়ায় বাংলাদেশকে ভারতেই খেলতে হবে বলে জানিয়ে দেয় সংস্থাটি।

বিশ্বকাপে অংশ নিতে না পারার হতাশা প্রসঙ্গে প্রশ্নের জবাবে মিরাজ বলেন, প্রতিটি খেলোয়াড়েরই স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলার। আমাদের অনেক তরুণ খেলোয়াড়ও সেই সুযোগটি চেয়েছিল। দুর্ভাগ্যবশত, রাজনৈতিক পরিস্থিতির কারণে এটি ঘটেছে এবং বর্তমান পরিস্থিতি সবাই জানে।

আগামীতে ভারতের বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই সিরিজ নিয়ে মিরাজ বলেন, আমরা এই সিরিজটি নিয়ে খুবই রোমাঞ্চিত। ভারত যদি আসে, তবে তা আমাদের দেশের জন্য একটি দারুণ উপলক্ষ হবে। কারণ অনেক দিন হয়ে গেছে আমরা তাদের বিপক্ষে খেলিনি। ভারত অত্যন্ত শক্তিশালী একটি দল এবং সামনের চ্যালেঞ্জ সম্পর্কে আমরা সচেতন। আমরা আমাদের ঘরের মাঠে ভালো খেলার দিকে নজর দেব এবং আমরা সত্যি এই লড়াইটির জন্য মুখিয়ে আছি।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   মেহেদী হাসান মিরাজ  টি-টোয়েন্টি  বিশ্বকাপ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: