গণিত-বিজ্ঞানের জটিল সমস্যার ধাপে ধাপে সমাধান দিচ্ছে গুগল সার্চ

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

গুগল সার্চ এখন শুধু অনলাইনে তথ্য খোঁজার মাধ্যমই নয়, গণিত, পদার্থবিজ্ঞান ও জ্যামিতির জটিল সমস্যার সমাধানেও কার্যকর সহায়ক হিসেবে কাজ

2026-07-27T11:39:10+00:00
2026-07-27T11:39:10+00:00
 
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রযুক্তি
গণিত-বিজ্ঞানের জটিল সমস্যার ধাপে ধাপে সমাধান দিচ্ছে গুগল সার্চ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১১:৩৯ এএম 
শিক্ষায় গুগলের নতুন ফিচার। ছবি: গুগল
গুগল সার্চ এখন শুধু অনলাইনে তথ্য খোঁজার মাধ্যমই নয়, গণিত, পদার্থবিজ্ঞান ও জ্যামিতির জটিল সমস্যার সমাধানেও কার্যকর সহায়ক হিসেবে কাজ করছে। অনেক ব্যবহারকারীই জানেন না, ২০২৩ সাল থেকে গুগল এমন সুবিধা চালু করেছে, যার মাধ্যমে সমীকরণ লিখে বা ছবির মাধ্যমে বিভিন্ন সমস্যার ধাপে ধাপে সমাধান পাওয়া যায়।

গুগলের তথ্য অনুযায়ী, গণিতের সমস্যা সমাধান করতে গিয়ে অনেক শিক্ষার্থী নির্দিষ্ট ধাপে এসে বিভ্রান্ত হন। বিশেষ করে ত্রিকোণমিতি ও ক্যালকুলাসের মতো বিষয়ে সহায়তা পেতে গুগল সার্চ ব্যবহার করা যায়। সার্চ বারে সরাসরি সমীকরণ লিখে কিংবা গুগল লেন্স দিয়ে সমস্যার ছবি তুলে ধাপে ধাপে সমাধান দেখা সম্ভব। ডেস্কটপ বা মোবাইল উভয় মাধ্যমেই ‘ম্যাথ সলভার’ লিখে এই সুবিধা ব্যবহার করা যায়।

পদার্থবিজ্ঞানের ক্ষেত্রেও গুগলের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলভিত্তিক প্রযুক্তি উচ্চমাধ্যমিক পর্যায়ের বিভিন্ন লিখিত সমস্যার সমাধানে সহায়তা করছে। এটি প্রশ্নে থাকা জানা ও অজানা রাশিগুলো শনাক্ত করার পাশাপাশি কোন সূত্র কোথায় প্রয়োগ করতে হবে, সেটিও নির্দেশ করে।


জ্যামিতির ক্ষেত্রে অনেক সমস্যা কেবল লিখে বোঝানো কঠিন হয়। যেমন, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য চিত্র ও পরিমাপ একসঙ্গে প্রয়োজন হয়। এ ধরনের সমস্যায় গুগল লেন্স দিয়ে ছবিসহ তথ্য স্ক্যান করলে একসঙ্গে পূর্ণাঙ্গ সমাধান পাওয়া যায়। পাশাপাশি ধাপে ধাপে কীভাবে সমাধানে পৌঁছাতে হবে, সেটিও দেখিয়ে দেয়।

এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয় আরও সহজে বোঝাতে গুগল সার্চে রয়েছে ইন্টারঅ্যাকটিভ থ্রিডি (৩ডি) মডেলের সুবিধা। এর মাধ্যমে কোষের মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরের ভাঁজ বা ক্রিস্টির মতো জটিল গঠনও সরাসরি দেখা যায়।

গুগলের প্রোডাক্ট লিড রব ওংয়ে জানান, গণিতের বই নিয়ে পড়াশোনা করা হোক বা জটিল পদার্থবিজ্ঞানের কোনো বিষয় নিয়ে অনুসন্ধান অনেক সময় ব্যবহারকারীর জন্য সঠিকভাবে প্রশ্ন প্রকাশ করাই কঠিন হয়ে পড়ে। সার্চ ও লেন্সের নতুন ফিচারের মাধ্যমে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) বিষয়গুলো আরও সহজে দৃশ্যায়ন করা যায়। পাশাপাশি প্রয়োজনীয় সমীকরণ ও সূত্রও আরও স্বাভাবিক উপায়ে খুঁজে পাওয়া সম্ভব।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   গুগল সার্চ  গণিত  পদার্থবিজ্ঞান  জ্যামিতি 


Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: