গুগলে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা

প্রযুক্তির আলো ডেস্ক

প্রযুক্তি

জেমিনি এআইকে জিমেইল, গুগল ড্রাইভ বা ফটোজ ব্যবহারের অনুমতি দিলে তা দিয়ে ব্যক্তিকেন্দ্রিক বিজ্ঞাপন দেখাতে পারে গুগল— এমনটাই উঠে এসেছে

2026-11-01T06:14:59+00:00
2026-11-01T06:14:59+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
প্রযুক্তি
গুগলে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা
প্রযুক্তির আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৬:১৪ এএম 
প্রতীকী ছবি
জেমিনি এআইকে জিমেইল, গুগল ড্রাইভ বা ফটোজ ব্যবহারের অনুমতি দিলে তা দিয়ে ব্যক্তিকেন্দ্রিক  বিজ্ঞাপন দেখাতে পারে গুগল— এমনটাই উঠে এসেছে প্রতিষ্ঠানের হালনাগাদ করা গোপনীয়তা নীতিতে। তবে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবহারকারীর সুস্পষ্ট অনুমতি ছাড়া ড্রাইভ বা ফটোজের তথ্য সরাসরি বিজ্ঞাপনদাতাদের কাছে পাঠানো হয় না।

প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট ‘অ্যান্ড্রয়েড অথরিটি’র প্রতিবেদন অনুযায়ী, জেমিনিকে কোনো ফাইল বিশ্লেষণ করতে দিলে কিংবা সংযুক্ত সেবার তথ্য ব্যবহার করে সার্চ করলে, সেই তথ্যের মেটাডেটা ব্যবহারকারীর বিজ্ঞাপন প্রোফাইল তৈরিতে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে পিক্সেল বা নতুন ডিভাইসে ডিফল্টভাবে জেমিনি যুক্ত থাকায় অনেকে অজান্তেই এসব সেবা চালু করে ফেলেন। ফলে ব্যক্তিগত আর্থিক নথি বা ভ্রমণের ছবির তথ্য বিজ্ঞাপন নির্বাচনে প্রভাব ফেলতে পারে।
তবে ব্যবহারকারী চাইলে খুব সহজেই এ ধরনের ডেটা ব্যবহারের সুযোগ বন্ধ করতে পারেন। এর জন্য নিচের পদক্ষেপগুলো অনুসরণ করা যেতে পারে—

গুগল অ্যাকাউন্ট সেটিংস : প্রথমে গুগল অ্যাকাউন্টের ‘ডেটা অ্যান্ড প্রাইভেসি’ বিভাগে যেতে হবে।


পারসোনালাইজেশন সেটিংস : সেখান থেকে ‘পারসোনালাইজেশন সেটিংস’ অপশনে প্রবেশ করে ‘সার্চ সার্ভিসেস’ বা অনুসন্ধানের সেবাগুলোর অধীনে থাকা ‘পারসোনালাইজড রেকমেন্ডেশনস’ বন্ধ করে দেওয়া যায়।

অ্যাপের অনুমতি প্রত্যাহার : বিকল্প হিসেবে ‘পারসোনাল ইন্টেলিজেন্স’ বিভাগের  কনটেন্ট অ্যাপস’ থেকে জিমেইল, গুগল ড্রাইভ ও ফটোজের মতো সংযুক্ত অ্যাপগুলোর অনুমতি চিরতরে বা প্রয়োজনমতো প্রত্যাহার করা সম্ভব।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এআইভিত্তিক সেবা ব্যবহারের সময় গোপনীয়তার নীতিগুলো ভালোভাবে পড়ে নেওয়া এবং অপ্রয়োজনীয় সংযোগ বা অনুমতি বন্ধ রাখা জরুরি। এতে ব্যক্তিগত ডেটার গোপনীয়তা বজায় রাখা সহজ হয়।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   গুগল  ব্যক্তিগত তথ্য  গোপনীয়তা  রক্ষা 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: